Tuesday, May 19, 2026

বিশ্বকর্মা ঠাকুর বিসর্জনে নদীতে নেমে নদীবক্ষে তলিয়ে গেলেন ব্যারাকপুরের যুবক!

Date:

Share post:

নাচতে নাচতে বিশ্বকর্মা ঠাকুর বিসর্জন দিতে এসেছিলেন। কিন্তু প্রতিমা নিরঞ্জনে এসে আর ফেরা হল না বাড়ি। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে তলিয়ে গেলেন ২৬ বছরের এক যুবক। তাঁর নাম কিসান সাউ। তাঁর খোঁজে এখনও তল্লাশি জারি রয়েছে।

আরও পড়ুনঃ একনজরে আজকের পেট্রোল -ডিজেলের দাম
জানা গিয়েছে, তলিয়ে যাওয়া যুবকের বাড়ি ব্যারাকপুরের টিটাগড়ে। তিনি সুপারভাইজ়ারের চাকরি করতেন নগেন্দ্র বাজারের একটি চিংড়ি মাছের কারখানায়।এই কাজের সূত্রে ডায়মন্ড হারবারে থাকতেন তিনি।সেখানেই কারখানার ঠাকুর বিসর্জনের জন্য হুগলি নদীতে বাকিদের সঙ্গে নেমেছিলেন তিনি। বিসর্জন শেষে সকলে উঠে এলেও নিখোঁজ হয়ে যান কিসান সাউ। প্রথমে তাঁর খোঁজ করতে শুরু করেন সহকর্মীরা। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং সিভিল ডিফেন্সের কর্মীরাও। শুরু হয় নদীতে তল্লাশি। কিন্তু কিসানের চিহ্ন মেলেনি।
কিসানের সহকর্মীরা জানান,বুধবার রাতে কয়েক জন মিলে বিশ্বকর্মা ঠাকুর বিসর্জন দিতে ডায়মন্ড হারবারের কেল্লার মাঠ সংলগ্ন ঘাটে এসেছিলেন তাঁরা। প্রতিমা নিরঞ্জনের জন্য কিসান-সহ সকলেই নদীতে নেমেছিলেন। নদীতে তখন ভরা জোয়ার। সহকর্মী দিবাকরের দাবি, জোয়ারের স্রোতেই ভেসে যান কিসান। আর তাঁর খোঁজ পাওয়া যায়নি।
কিসানের পরিবারেও খবর যায়। ঘটনাস্থলে কিসানের দাদা মনোজ পৌঁছে বলেন, ‘‘ভাই সাঁতার জানত না। শুনলাম, বিশ্বকর্মা ঠাকুর বিসর্জন দিতে আরও কয়েক জনের সঙ্গে সে-ও নদীতে নেমেছিল। তার পরেই স্রোতের টানে ভেসে যায় বলে শুনছি। এখনও খোঁজ পাওয়া যায়নি।’’

Related articles

একুশের ভোট পরবর্তী হিংসায় নিহত কর্মীদের পরিবারের সদস্যদের সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের প্রচারে গিয়ে একুশের ভোট পরবর্তী হিংসায় নিহতদের পরিবারের জন্য বিশেষ ঘোষণা...

তপ্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টির কমলা সতর্কতা!

উত্তরে বৃষ্টি দুর্যোগের মাঝে দক্ষিণে ঊর্ধ্বমুখী উষ্ণতায় হাঁসফাঁস দশা বঙ্গবাসীর। ৩৬-৩৭ ডিগ্রি তাপমাত্রা অনুভূত হচ্ছে ৫০-৫২ ডিগ্রির মতো।...

পড়লেই ডাক্তার! নিট কেলেঙ্কারির মাথায় ‘মোটেগাঁওকর স্যারের ক্লাস’

নিট (NEET) কেলেঙ্কারিতে এটি দশম গ্রেফতারি। ২০২৬ সালের নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সিবিআইয়ের (CBI) জালে বিখ্যাত কোচিং...

পুনর্নির্বাচনের আগে আজ ফলতায় প্রচারে শুভেন্দু 

বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll) । মঙ্গলবার প্রচারের শেষ দিনে সেখানে প্রায় ১৫ কিলোমিটার দূরে রোড শো করবেন...