Friday, April 3, 2026

এবার পুজোতেও অনুব্রত মণ্ডলকে তিহার জে.লেই থাকতে হবে

Date:

Share post:

এবার পুজোতেও অনুব্রত মন্ডলকে জেলেই থাকতে হবে। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের নির্দেশ অনুযায়ী গরু পাচার মামলায় আগামী ৩১ অক্টোবর পর্যন্ত জেলেই থাকতে হবে তাঁকে। এদিকে, জেল হেফাজত শেষে বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলকে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে তোলা হয়। দুই পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর বীরভূম জেলা তৃণমূল সভাপতির জেল হেফাজতের মেয়াদ বৃদ্ধি হয়। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত জেলেই থাকতে হবে তাঁকে।

যার নিট ফল, গত বছরের মতো এবারও পুজোয় জেলেই থাকতে হবে দোর্দণ্ডপ্রতাপ  নেতাকে। বিচারকের নির্দেশে স্বাভাবিকভাবেই হতাশ অনুব্রত। পরিবারের সদস্যদের সঙ্গে পুজোয় সময় কাটাতেন। অনুব্রত আসবেন জেনে পরিবার যেমন খুশি হতো, একইভাবে গ্রামের লোকজনেরও দারুণ উচ্ছ্বাস হতো। তাঁকে দেখতে রীতিমতো ভিড় জমে যেত বাড়ির সামনে। শুধু গ্রামের লোকেরাই নন, আশেপাশের গ্রাম থেকেই ছেলে বুড়োরা ছুটে আসতেন অনুব্রতকে সামনে থেকে দেখবেন বলে। একেবারে যেন তারকাদর্শন। রীতিমতো পাত পেড়ে খাওয়ানো হত সে সময়।দলের কর্মী সমর্থকদের নিমন্ত্রণ পর্যন্ত থাকত।

 

 

 

Related articles

দিঘার ক্যাম্পে সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু, এলাকায় চাঞ্চল্য

ভোটের ডিউটিতে এসে দিঘায় (Digha) এক সিআরপিএফ জওয়ানের (CRPF jawan) রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। মৃত জওয়ানের নাম বীরেন্দ্র...

কালিয়াচকের অশান্তির তদন্তে বাংলায় NIA-এর আইজি সোনিয়া

মালদহের কালিয়াচকের (Kaliachak) অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের (NIA Investigation) সিদ্ধান্তের পরেই বাংলায় এলেন আইজি সোনিয়া সিং (IG Sonia Singh)।...

দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম, পশ্চিমের জেলায় তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে!

এপ্রিলের শুরু থেকেই বাড়ছে গরম, শুক্রবার সকাল থেকে শুষ্ক আবহাওয়ায় চরম অস্বস্তি কলকাতাসহ দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে শহরের পারদ...

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মুখ্যমন্ত্রীর

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...