Monday, June 22, 2026

রাজনৈতিক-ব্যবসায়িক স্বার্থকে প্রাধান্য! ভারত-কানাডার সং.ঘাত মেটাতে আসরে আমেরিকা

Date:

Share post:

খলিস্তানি ইস্যুতে ভারত (India) ও কানাডার (Canada) মধ্যে কূটনৈতিক চাপানউতোর ধীরে ধীরে আরও চরম আকার ধারণ করছে। এবার দু’দেশের সংঘাতে মধ্যস্থতা করতে আসরে নামল আমেরিকা (America)। জানা গিয়েছে, ভারত-কানাডা দু’দেশকেই সহযোগিতার আশ্বাস দিয়েছে হোয়াইট হাউস (White House)। খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যার ঘটনাকে কেন্দ্র করে সংঘাত চরমে উঠেছে ভারত ও কানাডার মধ্যে। এমন আবহেই উদ্বেগ প্রকাশ করে দু’দেশের পাশে দাঁড়াতে চেয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিল আমেরিকা।

বুধবার হোয়াইট হাউসের নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র অ্যাড্রিনি ওয়াটসন এক বিবৃতিতে জানিয়েছেন, আমেরিকা যে কানাডার সমালোচনা করেছে বলে যে খবর আসছে তা একেবারেই ভিত্তিহীন। এর কোনও সত্যতা নেই। আমরা এই বিষয়ে ইতিমধ্যে কানাডা প্রশাসনের সঙ্গে নিয়মিত আলোচনা করছি। অন্যদিকে, ভারত সরকারের সঙ্গেও আমরা যোগাযোগ রেখে চলেছি। মার্কিন নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি আগেই জানিয়েছিলেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জর খুনে ভারতের দিকে যে অভিযোগ তুলছেন তা গুরুতর। আমেরিকা চায় স্বচ্ছ পথে বিষয়টির উদঘাটন হোক। পাশাপাশি আরও জানিয়ে দেওয়া হয় কানাডা নিজের মতো করে তদন্ত করুক আমরা তাতে হস্তক্ষেপ করব না। আমরা ভারতের কাছে তদন্তে সবরকমভাবে সহযোগিতা করার আবেদন জানাচ্ছি।

গত সোমবারই সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সাফ জানান, কানাডার নাগরিক খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের খুনের নেপথ্যে ভারতীয়দের হাত থাকতে পারে। সেই দাবির পক্ষে প্রমাণ মিলেছে বলেও জানান কানাডার প্রধানমন্ত্রী। ঘটনার পরই খলিস্তানি বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করে মার্কিন প্রশাসন। তবে রাজনৈতিক ও ব্যবসায়িক স্বার্থে কানাডা ও ভারত কোনও দেশের সঙ্গেই সম্পর্ক খারাপ করতে চাইছে না ওয়াশিংটন। আর সেকারণেই এবার আসরে নামল আমেরিকা।

 

 

 

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...