Monday, June 1, 2026

ভারতের পর এবার রাশিয়ার বিরুদ্ধে সরব কানাডা, চাইছেন কী ট্রুডো?

Date:

Share post:

ভারতের(India) সঙ্গে চলতে থাকা কূটনৈতিক সংঘাতের আবহেই এবার রাশিয়ার(Russia) বিরুদ্ধে সরব হয়ে উঠলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো(Justin trudea)। ইউক্রেনের সঙ্গে চলতে থাকা রাশিয়ার যুদ্ধ ইস্যুতে সরব হয়ে তিনি বলেন, ইউক্রেন যুদ্ধে খাদ্য ও জ্বালানিকে হাতিয়ারের মতো ব্যবহার করছে মস্কো।

বুধবার ইউক্রেন নিয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ অধিবেশনে বক্তব্য পেশ করেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সেখানেই পুতিন প্রশাসনকে একহাত নিয়ে তিনি বলেন, “ইউইক্রেন যুদ্ধে খাদ্য ও জ্বালানিকে হাতিয়ারের মতো ব্যবহার করছে মস্কো। এর ফলে লক্ষ লক্ষ মানুষ অনাহারের মুখে পড়ছে। তবে খাদ্যসংকটের মুখে যারা পড়েছে তাদের পাশে দাঁড়িয়েছে কানাডা। ইউক্রেনের প্রতি আমরা দায়বদ্ধ। ইউক্রেনের লড়াই আমাদের লড়াই। রাষ্ট্রসংঘের বিধি মেনেই ইউক্রেনে শান্তি ফেরাতে হবে। ভেটো ক্ষমতার অপব্যবহার করছে রাশিয়া।”

২০১৪ সাল থেকেই রাশিয়ার সঙ্গে সম্পর্কে টানা পড়ে চলছে কানাডার। সে বছরই ক্রাইমিয়া দখল করে রুশ ফৌজ। আর তা নিয়ে প্রবল প্রতিবাদ জানিয়েছিল ওটয়া। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর দেশটির পাশে দাঁড়িয়েছেন ট্রুডো। এদিকে, খলিস্তানি নেতা খুনে ভারতের সঙ্গে কার্যত ঠান্ডা লড়াই চলছে কানাডার। সমস্ত কূটনৈতিক সৌজন্য জলাঞ্জলি দিয়ে বিচ্ছিন্নতাবাদী শিখ নেতা হরদীপ সিং নিজ্জরের খুনে ভারতকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি। বিশ্লেষকদের মতে, স্রেফ ভোটব্যাঙ্কের রাজনীতি করছেন ট্রুডো। এই আবহে এবার রাশিয়ার বিরুদ্ধে সরব হয়ে উঠলেন কানাডার প্রধানমন্ত্রী।

Related articles

বিধায়কদের সই জাল তদন্তে SIT গঠন সিআইডির

বিধানসভায় বিরোধীদলের বিধায়কদের সই জাল মামলার তদন্তে এবার ডিআইজি পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে ৫ সদস্যের SIT তৈরি করল সিআইডি...

আজ থেকে সরকারি বাসে মহিলাদের নিখরচায় যাতায়াত পরিষেবা চালু

জুন মাসের প্রথম দিন থেকেই রাজ্য সরকারের (Government of West Bengal) একাধিক জনমুখী প্রকল্পের বাস্তবায়ন শুরু। মুখ্যমন্ত্রী শুভেন্দু...

প্রয়াত কিংবদন্তি শিল্পী সুমন কল্যাণপুর, শোকের ছায়া সাংস্কৃতিক জগতে 

যিনি গানে গানে বলেছিলেন, "মনে করো আমি নেই বসন্ত এসে গেছে", সেই কিংবদন্তি শিল্পী বিদায় নিলেন ভরা গ্রীষ্মে।...

আজ রাজ্যে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন, শপথ নেবেন ৩৫ মন্ত্রী

পশ্চিমবঙ্গের বিধানসভায় নির্বাচিত সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন (West Bengal Government Cabinet Expansion) হতে চলেছে আজ সোমবার। লোকভবনে সকাল...