Friday, May 15, 2026

রাশিয়া-ইউক্রেন যু.দ্ধের পরিণতি কী? রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের ভূমিকা নিয়ে প্রশ্ন ভারতের   

Date:

Share post:

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia Ukraine War) ইস্যুতে এবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের (United Nations Security Council) ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন তুলল ভারত (India)। সম্প্রতি নিরাপত্তা পরিষদে আলোচনা চলাকালীন বক্তব্য রাখেন ভারতের বিদেশ মন্ত্রকের সেক্রেটারি (পশ্চিম) সঞ্জয় ভার্মা (Sanjay Verma)। তিনি প্রশ্ন তোলেন, এই সময় নিজেদের দুটো প্রশ্ন করতে হবে। প্রথমত, এই সমস্যার কী কোনও সমাধান আছে? আর যদি তা নাই থাকে, সেক্ষেত্রে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ কেন এই সংকটের মোকাবিলা করতে পারল না? এরপরই বিদেশ মন্ত্রকের সেক্রেটারি প্রশ্ন তোলেন, রাষ্ট্রসংঘের অন্যতম শক্তিশালী অঙ্গ এই নিরাপত্তা পরিষদ। আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি ও নিরাপত্তা বজায় রাখাই এই পরিষদের প্রধান কাজ। তাদের ভূমিকা নিয়ে এদিন প্রশ্ন তোলেন সঞ্জয় ভার্মা।

তবে এদিন শুধু নিরাপত্তা পরিষদের ভূমিকাই নয়, আগ্রাসন থামিয়ে শান্তিপূর্ণ কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানসূত্র বের করার কথাও বলেছেন ভারতের প্রতিনিধি। তিনি স্পষ্ট ভাষায় রাষ্ট্রসংঘের সংস্কারও দাবি করেছেন। তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। রাষ্ট্রসংঘের মঞ্চেও ফের সেই বিষয়টি তুলে ধরেন আধিকারিক। এদিন সঞ্জয় ভার্মা জানান, ইউক্রেনের পরিস্থিতি নিয়ে ভারত যথেষ্ট চিন্তিত। অবিলম্বে হিংসা থামিয়ে কূটনৈতিক আলোচনা শুরু হোক, এটাই আবেদন।

এদিকে দীর্ঘদিন ধরেই নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসাবে ভারতকে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হচ্ছে। কিন্তু চিনের বিরোধিতায় তা সম্ভব হয়ে ওঠেনি। এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মতো একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তুলে ধরে উদ্বেগ প্রকাশের পাশাপাশি রাষ্ট্রসংঘের কাঠামোর আমূল পরিবর্তনের দাবি জানিয়েছে ভারত।

 

 

 

 

Related articles

ডবল ইঞ্জিনের সরকার কর প্রত্যাহার করুক! জ্বালানির দাম বৃদ্ধির ‘জনবিরোধী’ সিদ্ধান্তের বিরোধিতায় সরব তৃণমূল

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে থেকে বলে এসেছেন যে ভোটপর্ব মিটলেই জ্বালানির দাম বাড়িয়ে দেবে কেন্দ্র। সেই...

আদানিকে ছাড় আমেরিকায়! ১৭৫-এর বদলে ১৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণেই মুক্তি

মার্কিন যুক্তরাষ্ট্রে এবার সব অভিযোগ থেকে মুক্তি পাচ্ছেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি ও তাঁর ভাইপো সাগর আদানি। মার্কিন...

তিলজলায় বুলডোজার দিয়ে বাড়ি ভাঙায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের! মিলছে না পুনর্বাসনও

তিলজলা (Tiljola Fire Incident) কাণ্ডে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা কাণ্ডে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের (Kolkata High Court)। তিলজলায়...

আচমকা অভিযানে প্রেসিডেন্সি সংশোধনাগারে মিলল সিম-সহ ২৩টি মোবাইল! সাসপেন্ড সুপার-সহ ২

আচমকা অভিযান চালিয়ে প্রেসিডেন্সি সংশোধনাগারে (Presidency Correctional Home) বন্দিদের থেকে উদ্ধার সিম কার্ড সহ মোট ২৩টি মোবাইল ফোন।...