Tuesday, February 24, 2026

নাগেরবাজারের বৃদ্ধ খু.নের ঘটনায় গ্রেফ.তার মূল অভি.যুক্ত

Date:

Share post:

বেড়াতে যাওয়ার জন্য মালিকের দামি গাড়ির চাবি না পেয়ে গাড়ির মালিককে খুন করলেন ড্রাইভার। বুধবার দমদমের নাগেরবাজারের একটি বাগানবাড়ি থেকে কল্যাণ ভট্টাচার্য (Kalyan Bhattacharya) নামের এক বৃদ্ধের দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক সন্দেহ যায় ওই ব্যক্তির গাড়ির চালকের ওপরে। নয়াপট্টির জলের ট্যাঙ্ক সংলগ্ন এলাকায় কয়েক বিঘা জমির উপরে থাকা বাড়িটি থেকে উদ্ধার করা হয়েছিল বৃদ্ধের পচাগলা দেহ। আক্রোশের থেকেই খুন বলে অনুমান করেছিলেন তদন্তকারী অফিসারেরা। প্রতিবেশীদের বয়ান অনুযায়ী গাড়ির ড্রাইভারের খোঁজ শুরু করা হয়। অবশেষে আজ বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে সৌরভ মণ্ডল (Saurav Mondal) নামে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। জেরার মুখে তিনি খুনের ঘটনার কথা স্বীকার করেছেন বলেই জানা যাচ্ছে।

কল্যাণ ভট্টাচার্যের মৃত্যুর ঘটনায় খুন এবং চুরির মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। সূত্রের খবর, বৃদ্ধের সঙ্গে থাকত যে পোষ্যটি, শুক্রবার পর্যন্ত তার কোনও সন্ধান পাওয়া যায়নি। শনিবার সকালে দিঘা থেকে গাড়ি চালিয়ে ফিরছিলেন সৌরভ। পুলিশি জেরার মুখে তিনি জানান যে গাড়ির মালিকের থেকে বেড়াতে যাওয়ার জন্য গাড়ির চাবি চাইতে গিয়ে যত ঝামেলার সূত্রপাত। চাবি দিতে অস্বীকার করেন মৃত বৃদ্ধ। এরপরই তাঁকে খুন করে গাড়ি নিয়ে পালিয়ে যান অভিযুক্ত।

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...