Friday, May 15, 2026

বিশ্বকাপের আগে ভিসা সমস্যায় পাকিস্তান, প্রস্তুতিতে ধাক্কা বাবরদের

Date:

Share post:

অক্টোবরে ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। ৫ অক্টোবর থেকে শুরু মেগা এই টুর্নামেন্ট। তবে তার আগে ভিসা সমস্যায় পাকিস্তান ক্রিকেট দল। বিশ্বকাপের সব দল প্রস্তুতি ম‍্যাচ খেলবে। প্রস্তুতি ম্যাচ শুরু হতে এক সপ্তাহ বাকি নেই। তবে তার আগেই সমস্যায় পড়ল পাকিস্তান। এখনও ভিসা পাননি বাবর আজমরা। এর ফলে বিশ্বকাপের আগে দুবাই গিয়ে দলের বিশেষ প্রস্তুতির পরিকল্পনা বাতিল করতে হয়েছে পাকিস্তানকে। বিশ্বকাপে অংশগ্রহণকারী সকল দেশগুলোর মধ্যে একমাত্র বাবর আজমের দলই এখনও ভিসা পায়নি। এছাড়া সব দেশ পেয়ে গিয়েছে। এর ফলে পাকিস্তান দলের প্রস্তুতির পরিকল্পনাতেও দেখা দিয়েছে সমস্যা।

জানা যাচ্ছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের পরিকল্পনা অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট দল ভারতের হায়দরাবাদে আসার আগে প্রাক বিশ্বকাপ প্রস্তুতির জন্য দুবাই যাওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু এখনও পর্যন্ত ভারতে আসার ভিসা পায়নি তাই এই পরিকল্পনা ভেস্তে যায়। বিশ্বকাপের আগে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলার কথা পাকিস্তানের। প্রথম প্রস্তুতি ম্যাচ ২৯ সেপ্টেম্বর। দ্বিতীয় প্রস্তুতি ম‍্যাচ ৩ অক্টোবর। ২৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ রয়েছে পাকিস্তানের। তার আগে বেশ কয়েকদিন দুবাইতে থাকার কথা ছিল পাকিস্তান দলের। কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী, ভিসা সমস্যা মিটলে আগামী সপ্তাহে সরাসরি ভারতে চলে আসবে পাকিস্তান।

পাকিস্তানের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ রয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচ হবে ৩ অক্টোবর। বিশ্বকাপে পাকিস্তানের অভিযান শুরু ৬ অক্টোবর। প্রথম ম্যাচে বাবরদের সামনে নেদারল্যান্ডস। সেই ম্যাচ হায়দরাবাদে।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

 

 

Related articles

ডবল ইঞ্জিনের সরকার কর প্রত্যাহার করুক! জ্বালানির দাম বৃদ্ধির ‘জনবিরোধী’ সিদ্ধান্তের বিরোধিতায় সরব তৃণমূল

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে থেকে বলে এসেছেন যে ভোটপর্ব মিটলেই জ্বালানির দাম বাড়িয়ে দেবে কেন্দ্র। সেই...

আদানিকে ছাড় আমেরিকায়! ১৭৫-এর বদলে ১৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণেই মুক্তি

মার্কিন যুক্তরাষ্ট্রে এবার সব অভিযোগ থেকে মুক্তি পাচ্ছেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি ও তাঁর ভাইপো সাগর আদানি। মার্কিন...

তিলজলায় বুলডোজার দিয়ে বাড়ি ভাঙায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের! মিলছে না পুনর্বাসনও

তিলজলা (Tiljola Fire Incident) কাণ্ডে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা কাণ্ডে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের (Kolkata High Court)। তিলজলায়...

আচমকা অভিযানে প্রেসিডেন্সি সংশোধনাগারে মিলল সিম-সহ ২৩টি মোবাইল! সাসপেন্ড সুপার-সহ ২

আচমকা অভিযান চালিয়ে প্রেসিডেন্সি সংশোধনাগারে (Presidency Correctional Home) বন্দিদের থেকে উদ্ধার সিম কার্ড সহ মোট ২৩টি মোবাইল ফোন।...