Saturday, May 16, 2026

১৫ তলা থেকে একরত্তিকে ছুড়ে ফেলল মা! ম.র্মান্তিক পরিণতি ৩৯ দিনের শিশুর

Date:

Share post:

মাত্র ৩৯ দিনের একরত্তিকে (Daughter) একেবারে ১৫ তলা থেকে ছুড়ে ফেলার অভিযোগ উঠল বিশেষভাবে সক্ষম মায়ের বিরুদ্ধে। শুক্রবার এমনই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে মুম্বইয়ের (Mumbai) জাভার রোডের সাব আর্বান মুলান্ড (suburban Mulund) এলাকায়। পুলিশ সূত্রে খবর, মাত্র ৩৯ দিনের ওই শিশুকে এলাকারই একটি আবাসনের ১৫ তলার ফ্ল্যাটের জানালা থেকে ছুড়ে ফেলেন ওই মহিলা। বিষয়টি চোখে পড়া মাত্রই তড়িঘড়ি ওই শিশুর কাকা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই মৃত্যু শিশুটির। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যে অভিযুক্ত মায়ের বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

তবে মৃত শিশুর মা মূকবধির। কিন্তু ঠিক কী কারণে তিনি তাঁর সন্তানকে জানালা দিয়ে ছুড়ে ফেললেন তা এখনও জানা যায়নি। ইতিমধ্যে, ওই মহিলার বিরুদ্ধে স্থানীয় থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত ওই মহিলাকে গ্রেফতার বা আটক করতে পারেনি পুলিশ। তবে এই প্রথম নয়, গত বছরের জুলাই মাসেই মহিলার সাত মাসের ছেলের মৃত্যু হয়। কারণ হিসেবে জানা গিয়েছে, দুধ খাওয়ানোর সময় দমবন্ধ হয়ে মৃত্যু হয় ছেলের। সেই খুনেরও তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে আবাসনের একাধিক পরিবারকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ঘটনার দিন ঠিক কী হয়েছিল তা জানার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা।

 

 

 

 

 

Related articles

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...