Monday, March 9, 2026

পুজোর আগে পাঠকদের নতুন উপহার বইওয়ালার!

Date:

Share post:

বইয়ের গন্ধে আবেগপ্রবণ হয়ে ওঠা মনের খোরাক নতুন নতুন প্রকাশন। সেই বইপ্রেমীদের কথা মাথায় রেখে প্রাক পুজো উপহার দিল বইওয়ালা প্রকাশন। তাদের প্রকাশনা সংস্থা থেকে সম্প্রতি অভিযান বুক ক্যাফেতে দুটি কাব্যগ্রন্থ আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হল। ডালিয়া বসু (Daliya Basu) সাহার ‘কুয়াশার তিস্তা’ এবং দিলীপ কুমার প্রামাণিকের (Dilip Kumar Pramanik) ‘নামকরণ হয়নি’।

শিল্পী সাহিত্যিকদের উপস্থিতিতে বই প্রকাশন উপলক্ষ্যে সুন্দর সাংস্কৃতিক পরিবেশে সাহিত্যের উদযাপন হল। বই দুটির মোড়ক উন্মোচন করেন কবি পিনাকী রায়, আকাশবাণী কলকাতার শিল্পী অমৃতা গঙ্গোপাধ্যায়, সমাজকর্মী সুদীপ্তা রায়চৌধুরী মুখোপাধ্যায়। শুরুতে আবৃত্তি পরিবেশন করেন শোভন চক্রবর্তী, কবিতা পাঠ করেন বাপ্পাদিত্য রায় বিশ্বাস, সোমা মুখোপাধ্যায়, শিশির দাশগুপ্ত, রঞ্জনা রায়, ও কোয়েনা বাগচী। এছাড়া উপস্থিত ছিলেন লেখিকা বুলা বিশ্বাস, কবি বাবলা চক্রবর্তী, প্রচ্ছদ শিল্পী গীতশ্রী চট্টোপাধ্যায়। বইওয়ালার পক্ষ থেকে গীতশ্রীকে সম্মান জানিয়ে তাঁর হতে স্মারক তুলে দেন সৌম্য মুখোপাধ্যায়। এই দুটি বইয়ের প্রচ্ছদ তিনি করেছেন। দুই কবিই তাঁদের রচনা নিয়ে বক্তব্য রাখেন এবং কবিতা পাঠ করেন। সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করেন পর্ণালী বন্দ্যোপাধ্যায়।

spot_img

Related articles

কালীঘাটে পুজো দিতে জ্ঞানেশ কুমার: শুনলেন ‘জবাব চাই’ স্লোগান

প্রবল ক্ষোভে ফুঁসছে গোটা বাংলা। বৈধ নাগরিকেরা এখনও নিশ্চিত নন তাঁরা বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন কিনা। এই...

চতুর্থ দিনে ধর্না: বৈঠকের মধ্যেই কমিশনের বিরুদ্ধে সরব হবেন মমতা

বৈধ ভোটারদের গণতান্ত্রিক অধিকার কিভাবে কেড়ে নিচ্ছে কেন্দ্রের সরকারের দ্বারা পরিচালিত নির্বাচন কমিশন, মেট্রো চ্যানেলের ধর্না মঞ্চ থেকে...

কোন পথে হাদির খুনিরা ভারতে: রাজ্য পুলিশের তৎপরতায় ফাঁস স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যর্থতা

প্রতিবেশী দেশে নির্বাচন শেষ। বাংলায় নির্বাচনের প্রস্তুতি গত পাঁচ মাস ধরে চলছে। এই পরিস্থিতিতে বারবার বাংলা-বাংলাদেশ সীমান্তে কড়া...

আজকের দিনটি কেমন যাবে? জেনে নিন ১২ রাশির ভবিষ্যৎ

আজকের দিনে গ্রহ-নক্ষত্রের অবস্থান বিভিন্ন রাশির জাতকদের জীবনে ভিন্ন ভিন্ন প্রভাব ফেলতে পারে। কারও কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা, আবার...