Saturday, March 14, 2026

মেসির অভিযোগ উড়িয়ে দিল পিএসজি, পাল্টা দিলেন ক্লাবের চেয়ারম্যান

Date:

Share post:

এবার লিওনেল মেসির পাল্টা দিল তাঁর প্রাক্তন ক্লাব পিএসজি। সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসি বলেছিলেন, তিনি আর্জেন্তাইন দলের একমাত্র ফুটবলার যিনি ২০২২ বিশ্বকাপজয়ের পর নিজের ক্লাব থেকে কোনওরকম সম্মান বা উদযাপন পাননি। বলা বাহুল্য, সেই সময়ে মেসি খেলছিলেন পিএসজিতে। আর এই নিয়ে এবার মুখ খুললেন পিএসজির চেয়ারম্যান নাসের আল খেলাইফি। মেসির এই অভিযোগ উড়িয়ে দিলেন তিনি।

এই নিয়ে তিনি বলেন,” প্রত্যেকে যা দেখেছেন, এমনকি আমরা সেই ভিডিও ছেড়েছিলাম, আমরা অনুশীলনের সময়ে মেসিকে নিয়ে উদযাপন করি, এছাড়াও নিজেদের মধ্যেও আমরা উদযাপন করি। তবে যেহেতু আমরা একটি ফরাসি ক্লাব, তাই সেটি যথার্থভাবে করতে হত। আমাদের সম্মান দিতে হবে যে দেশকে হারিয়ে উনি বিশ্বকাপ জিতেছেন, দলের ফরাসি সতীর্থ ও আমাদের সমর্থকদের সম্মান দিতে হবে।”

সম্প্রতি মেসি এক সাক্ষাৎকারে বলেন,” আমি আর্জেন্তিনা দলের একমাত্র সদস্য যে বিশ্বকাপ জয়ের পর তাঁর ক্লাব কোনও স্বীকৃতি দেয়নি। কিন্তু ঠিক আছে। যদিও আমি যে দেশের ক্লাবে খেলছিলাম, সেই দেশকেই বিশ্বকাপ ফাইনালে পরাজিত করেছিলাম এবং তাদের আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া থেকে আটকেছিলাম। আসলে আমার সঙ্গে কিলিয়ান এমবাপে এবং দলের অন্যান্য সদস্যদের সঙ্গে যথেষ্ট ভাল সম্পর্ক ছিল।”

আরও পড়ুন:এশিয়ান গেমসে দল শেষ ষোলোয় পৌঁছালেও এখনও ক্ষোভ যাচ্ছে না সুনীলের

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...