Wednesday, May 13, 2026

দিলীপের ঘর ভাঙা নিয়ে নব্য বিজেপি নেতৃত্বকে খোঁচা কুণালের

Date:

Share post:

বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পাশে দাঁড়িয়ে ‘ইঙ্গিতপূর্ণ’ বার্তা দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক  কুণাল ঘোষ।
সম্প্রতি মুরলীধর সেন লেনের বিজেপি পার্টি অফিসে দিলীপ ঘোষের বসার একটি ঘর ভাঙা হচ্ছে। এসি মেশিনও খুলে ফেলা হয় সে ঘরের। সোমবার এ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কুণাল ঘোষ বলেন, “দিলীপ ঘোষের সঙ্গে আমাদের মতে মেলে না। উনি যে ভাষা ব্যবহার করেন তা আমরা সমর্থন করি না। কিন্তু এটাও তো ঘটনা দিলীপবাবু বিজেপির একজন সিনিয়র নেতা। দিলীপবাবু আমাদের রাজনৈতিক বিরোধী। রাজনৈতিক প্রতিপক্ষের একজন প্রভাবশালী নেতা। তা বলে একজন নেতার ঘর ভেঙে দেওয়া হবে, তাঁকে অপমান করা হবে? রাজনীতিতে এ ধরনের জিনিসগুলি ঠিক নয়। তিনি তাঁর দলে সসম্মানে থাকবেন।  দিলীপবাবুকে তাঁর দল এভাবে অসম্মান করবে, ঘর ভেঙে দেবে, এগুলো সুস্থ রাজনীতিতে হতে পারে না। আমাদের দল থেকে কিছু আবর্জনা গিয়ে ওদের দল দখল করে ওদের পুরনো নেতাদের এভাবে উচ্ছেদ করবে এটা রাজনীতিতে ঠিক নয়।”এদিন কুণাল আরও বলেন, “দিলীপবাবু তো পুরনো নেতা, সিনিয়র নেতা। ওঁর নেতৃত্বে রাজ্য বিজেপি চলেছে। কিছু আসনও পেয়েছে এক সময়। সে অর্থে দেখতে গেলে, ভদ্রলোক দু’বার ভোটে দাঁড়িয়েছেন, জিতেওছেন। বিজেপিতে এরকম নজিরও নেই। দল বদলেও আসেননি। আমাদের দল থেকে কিছু লোক গিয়ে ওঁকে সরিয়ে দিচ্ছেন। কাগজে পড়লাম ঘর ভেঙে দেওয়া হয়েছে, এসির লাইন কেটে দিয়েছে। আমাদের দলে থেকেও তারা নোংরামো করেছে। তাদের আরও চাই, আরও খাব। এখন বিজেপিতে গিয়ে এসব করছে। আমাদের আবর্জনাগুলো ওদের দলে গিয়ে দল দখল করে দিলীপবাবুদের বের করে দেবে এটা হয় না।”

কুণাল ঘোষ বলেন, “বিজেপির পুরনো নেতা-কর্মীদের সঙ্গে তৃণমূলের ১০০ ভাগ লড়াই আছে। কিন্তু তৃণমূল থেকে যাওয়া, এদিক ওদিক থেকে যাওয়া কিছু অতৃপ্ত আত্মা যেভাবে বিজেপিটা দখল করে নিয়েছে। আদি বিজেপি, পুরনো বিজেপি তা সহ্য করতে পারছে না। তারা ওখানে নিগৃহীত, অত্যাচারিত। দলবদলুরা গিয়ে ওখানে দল দখল করেছে। তাই পুরনো বিজেপিরা ভাল নেই। তারা নতুন করে ভাবছে কী করবে। আত্মসম্মান নিয়ে দল করতে পারছে না।”

 

Related articles

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...