Monday, March 16, 2026

ঈশ্বরচন্দ্রের শিক্ষাই অনুপ্রেরণা! বিদ্যাসাগরের জন্মবার্ষিকীতে টুইট মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

২৬ সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের (Ishwar Chandra Vidyasagar) জন্মদিন। বাংলা বর্ণমালার স্রষ্টা, আধুনিক ভারতের নবজাগরণের অন্যতম পুরোধার জন্মদিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদানসহ একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নারী ক্ষমতায়নের জন্য আজীবন সংগ্রামী মাতৃভক্ত দয়ার সাগরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee, CM of Bengal)।

এদিন তিনি লেখেন, “জন্মবার্ষিকীতে আমরা মহান সংস্কারক ও পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন ও উত্তরাধিকারকে সম্মান জানাই। সামাজিক অগ্রগতির প্রতি তাঁর প্রতিশ্রুতি এবং আমাদের সংস্কৃতিতে তাঁর স্থায়ী অবদান জ্ঞান এবং সহানুভূতির শক্তির প্রমাণ। অদম্য চেতনা দিয়ে তিনি শিক্ষা এবং নারীর অধিকারকে এগিয়ে নিয়েছিলেন তা যুগে যুগে অনুরণিত হয় এবং আমাদের অনুপ্রাণিত করে চলেছে।” পাশাপাশি স্বপ্নদর্শী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে শুধুমাত্র কথায় বা অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধা জানানোই নয়, তাঁর শিক্ষা এবং সকলের ক্ষমতায়ন-সমৃদ্ধ মূল্যবোধের প্রতি বাংলার মানুষের উৎসর্গকে পুনরায় নিশ্চিত করার আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

spot_img

Related articles

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...