Sunday, May 17, 2026

উপলক্ষ্য বিদ্যাসাগরের জন্মদিন, কালচিনির স্কুলে মিড ডে মিলে তালের বড়া-ক্ষীর

Date:

Share post:

তাঁর হাত ধরেই অক্ষর পরিচয়। শুধু বিদ্যার সাগর নন, তিনি এক ধাক্কায় বাংলা তথা ভারতের সমাজকে এগিয়ে দিয়েছিলেন কয়েক শতক। নারী শিক্ষা তথা সুরক্ষায় তাঁর যুগান্তকারী অবদান। সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের (Iswarchandra Bidyasagar) ২০৩তম জন্মদিন। বর্ণপরিচয়ের স্রষ্টার জন্মদিনে কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জ নেতাজি প্রাথমিক বিদ্যালয়ের (School) মিড ডে মিলে অভিনব মেনু। তালের নানা পদ, যা দেখে জিভে জল এলো পড়ুয়াদের। আনন্দের সঙ্গে চেটেপুটে তালের বড়া, তালের ক্ষীর খেল হ‍্যামিল্টনগঞ্জের পড়ুয়ারা।

এই বিশেষ দিনটি বিদ্যালয়ে ‘তাল উৎসব’ রূপে পালিত হল। সেখানে বিদ্যালয়ে (School)  প্রতিদিনের মিড ডে মিলের পাশাপাশি ছিল তালের বড়া, তালের ক্ষীর ও মালপোয়া। মিড ডে মিলে এই খাবার খেয়ে খুশি বিদ্যালয়ের সকল পড়ুয়ারা। মঙ্গলবার, সকাল থেকে দেখা গেল মিড ডে মিলের রাঁধুনিরা রোজকার রান্নার সঙ্গে তাল নিয়ে বিভিন্ন পদের বন্দোবস্ত করছেন পড়ুয়াদের জন্য। বাড়তি পরিশ্রম হলেও ছোট ছোট পড়ুয়াদের মুখে হাসি দেখে সামগ্রিকভাবে খুশি হয়েছেন রাঁধুনিরা।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অঙ্কুর ঘোষ বলেন, আমরা প্রতিবছরই এই দিনটি একটু অন্যভাবে পালন করি। এবারে তাল উৎসবের কথা মাথায় আসে। সোমবার থেকে সব ব‍্যবস্থা করে রাখা হয়েছিল। আজ পড়ুয়াদের আনন্দে আনন্দিত আমরাও।

 

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...