Sunday, March 15, 2026

বুধেও হবে না রানিনগর-২ পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন, স্থগিতাদেশ বিচারপতির

Date:

Share post:

বুধবারও হবে না মুর্শিদাবাদের রানিনগর-২ পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন। মঙ্গলবার, ফের নির্বাচনে স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিন এই নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা (Amrita Sinha)। পরবর্তী শুনানি ২৯ সেপ্টেম্বর। সেদিন পর্যন্ত বোর্ড গঠনে স্থগিতাদেশ থাকবে।

বিচারপতি সিনহা (Amrita Sinha) জানান, কবে নির্বাচন হবে রাজ্যকে ১৯ সেপ্টেম্বরের মধ্যে জানাতে হবে। এর আগে রাজ্য জানিয়েছিল বুধবার স্থায়ী কমিটির নির্বাচন করানো হবে। কিন্তু ভোটগ্রহণ হলেও জয়ী কংগ্রেস (Congress) সদস্যরা অং‌শ নিতে পারবেন না বলে জানান তাঁদের আইনজীবী মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়।

আরও পড়ুন:ভিন রাজ্যে কাজে গিয়ে বাংলার যুবকের মর্মা.ন্তিক পরিণতি! খু.নের অভিযোগ পরিবারের

অভিযোগ, কংগ্রেস সদস্যরা যাতে ভোটদানে অংশ নিতে না পারেন, সে কারণেই ২৫-২৭ সেপ্টেম্বর তাঁদের জন্য কম্পালসারি ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। সেই মতো জেলাশাসকের দফতরে প্রশিক্ষণে রয়েছেন কংগ্রেস সদস্যরা। এই পরিস্থিতিতে বুধবার ভোটে অংশ নিতে পারবেন না তাঁরা। এরপরেই স্থগিতাদেশ দেন বিচারপতি।

 

 

 

spot_img

Related articles

মার্চ থেকে বকেয়া ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা: ঘোষণা মুখ্যমন্ত্রীর

আইনি প্রক্রিয়া ও একাধিক প্রতিকূলতার মধ্যেই রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য ডিএ দেওয়ার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী...

পুজো দিয়ে ফেরার পথে খাদে পড়ল পুণ্যার্থী বোঝাই বাস! মৃত অন্তত ৭

নেপালে ভয়াবহ দুর্ঘটনা (Accident in Nepal) । গোরখা জেলায় মনকামনা মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে খাদে পরল পুণ্যার্থী...

শিশু হত্যাকারী নেতানিয়াহু: ইজরায়েল প্রধানমন্ত্রীকে হত্যার ‘শপথ’ ইরানের

প্রতিটি সকালে পশ্চিম এশিয়ার যুযুধান দুপক্ষ নতুন নতুন শপথ ও টার্গেট ফিক্স করে যুদ্ধে নামছে। একদিকে ইরানের (Iran)...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছায়া বোর্ডের পরীক্ষায়, ৭ দেশে বাতিল CBSE দ্বাদশের পরীক্ষা

পশ্চিম এশিয়ার (West Asia) যুদ্ধ পরিস্থিতির প্রভাব আগেই পড়েছে বোর্ডের পরীক্ষায়। অস্থির নিরাপত্তা পরিস্থিতির কারণে এবার নতুন করে...