Tuesday, February 24, 2026

মধ্যরাত পর্যন্ত ইসি বৈঠক, র‌্যা.গিং কাণ্ড নিয়ে বড় সিদ্ধান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

Date:

Share post:

সাত মাসের ব্যবধানে ফের এগজিকিউটিভ কাউন্সিলের বৈঠক (Executive Council meeting) হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University)।মঙ্গলবার দুপুর ২টো থেকে বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনে শুরু হয়েছে কর্মসমিতি (EC)-র বৈঠক, যা চলে একেবারে মধ্যরাত পর্যন্ত। উপস্থিত ছিলেন যাদবপুরের অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ (Buddhadeb Sau)।অ্যাজেন্ডায় না থাকা সত্ত্বেও যাদবপুরে এগজিকিউটিভ কাউন্সিলের বৈঠকে উঠল র‌্যাগিং প্রসঙ্গ! সূত্রের খবর বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। র‌্যাগিং কাণ্ডে যাঁরা এখন পুলিসি হেফাজতে রয়েছেন, তাঁরা ক্নিনচিট না পাওয়া পর্যন্ত হস্টেল ও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকতে পারবেন না। এমনকী,অভ্যন্তরীণ তদন্তে রিপোর্টে চিহ্নিতরাও। হস্টেলে থাকতে পারবেন না বলে বৈঠকে প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শেষবার এই বৈঠক হয়েছিল ফেব্রুয়ারিতে। এই বৈঠকের আগেই ছাত্রদের দাবিতে একটি স্টেকহোল্ডারদের বৈঠকও হয়েছে। উপাচার্য সেখানে না থাকায় পৌরোহিত্য করেন সহ-উপাচার্য অমিতাভ দত্ত।যতদিন অ্যান্টি র‌্যাগিং স্কোয়াডের রিপোর্ট জমা পড়ছে ততদিন পর্যন্ত ইসি মিটিংয়ের এই সংক্রান্ত নির্দেশ কার্যকরী থাকবে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর গতকালের ইসি বৈঠকে মৌখিকভাবে র‌্যাগিং ও ইউজিসির প্রসঙ্গ তোলেন স্বয়ং উপাচার্য বুদ্ধদেব সাউ। সেখানে অভ্যন্তরীণ তদন্ত কমিটি রিপোর্ট পেশ করা হয়। রিপোর্টে যা যা সুপারিশ করা হয়েছে সেই সবকিছুই কার্যকর করার পক্ষের মত দেন এগজিকিউটিভ কাউন্সিলের সদস্যদের একাংশ। অপর একটি অংশ আবার তদন্ত কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। প্রবল বাকবিতন্ডার মধ্যে মধ্যরাত পর্যন্ত চলে বৈঠক।

spot_img

Related articles

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...

আসছে অমীমাংসিত ‘মনীষা-রহস্য’! প্রকাশ্যে ‘কর্পূর’-এর টিজার

টলিউডের অন্দরে কান পাতলে ইদানীং একটিই নাম বারবার ঘুরেফিরে আসছে— ‘কর্পূর’। নব্বইয়ের দশকের শেষে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা...