Saturday, June 20, 2026

রেলট্র্যাক ছেড়ে প্ল্যাটফর্মে উঠে গেল চলন্ত ট্রেন, তারপর…

Date:

Share post:

রেল লাইন দিয়ে ট্রেন যাবে আর তাই প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন যাত্রীরা। আচমকা রেলট্র্যাক ছেড়ে প্ল্যাটফর্মে উঠে পড়ল ট্রেন (Train on platform)। মুহূর্তের মধ্যে এই ঘটনা ঘটে যাওয়ায় রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয় উত্তরপ্রদেশের মথুরা জংশনে (Uttar Pradesh, Mathura Junction)। অল্পের জন্য রক্ষা পেল শতাধিক প্রাণ। তবে এক মহিলা জখম হয়েছেন বলে খবর। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে নিয়ন্ত্রণ হারিয়েই লোকাল ট্রেন প্লাটফর্মে উঠে যায়।

আগ্রা ডিভিশনের (Agra Division) আধিকারিক সূত্রে খবর মঙ্গলবার রাত ১০টা ৫০ মিনিট নাগাদ একটি ইলেকট্রিক মাল্টিপল ইউনিট ট্রেন মথুরা জংশনের ২এ প্ল্যাটফর্মে উঠে যায়। ট্রেনটি সাকুরবস্তি থেকে আসছিল। মথুরাতে প্রবেশ করা মাত্রই এই বিপত্তি ঘটে। রীতিমতো গোত্তা খেয়ে ট্রেনের ইঞ্জিনটি প্ল্যাটফর্মের উপরে উঠে যায় এবং ট্রেনটি অর্ধেক কাত হয়ে যায়।দুর্ঘটনার জেরে আপ লাইনে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। কী কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করছে রেল বলেই খবর।

ট্রেনে করে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার আশা নিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ভারতীয় রেলের (Indian Railways) সফর করেন। কিন্তু যত দিন যাচ্ছে ততই কেন্দ্রীয় সরকারের অধীনস্থ রেলের কঙ্কালসার চেহারা সামনে চলে আসছে। একের পর এক রেল দুর্ঘটনা, ট্র্যাকের মেরামতির জন্য নিত্যদিন লোকাল ট্রেনের দুর্ভোগ, সঠিক সময় মতো পরিষেবা না পাওয়া – এই সব কিছুর সঙ্গে এবার ফের যাত্রী নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন। প্ল্যাটফর্মে ট্রেন উঠে যাওয়ার অর্থ কয়েকশো মানুষের বড় বিপদের সম্ভাবনা। বরাত জোরে অল্পের জন্য তাঁরা রক্ষা পেয়েছেন ঠিকই কিন্তু এখনও স্টেশনের যাত্রীদের আতঙ্কের ঘোর কাটছে না।

Related articles

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...