Tuesday, June 23, 2026

মহিলা নিরাপত্তা শিকেয়! ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশে হা.ড়হিম করা ছবি, কড়া সমালোচনা তৃণমূলের  

Date:

Share post:

ফের ডবল ইঞ্জিন (Double Engine) রাজ্যে মহিলাদের উপর অকথ্য অত্যাচারের ছবি সামনে এল। এবার ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে উত্তাল মধ্যপ্রদেশ (Madhya Pradesh)। ঘটনাকে কেন্দ্র করে চরম সমালোচনার মুখে পড়তে হয়েছে শিবরাজ সরকারকে (Shivraj Singh Chauhan Govt)। মধ্যপ্রদেশের উজ্জয়িনী থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে ঘটে গেল এমনই এক ন্যক্কারজনক ঘটনা। পুলিশ সূত্রে খবর, ধর্ষণের পর রক্তাক্ত অবস্থায় সাহায্য চাইছিল ১২ বছর বয়সি ওই নির্যাতিতা। কিন্তু অসহায় মেয়েটিকে সাহায্য করা তো দূর, মুখ ফিরিয়ে নিলেন সকলে। এমনকি রক্তাক্ত নাবালিকাকে দেখে সবাই তাড়িয়ে দেয় বলে অভিযোগ। এমনই অমানবিক ঘটনা এলাকার সিসিটিভিতে (CCTV) ধরা পড়েছে বলে খবর। আর তারপরই ঘটনাকে কেন্দ্র করে চরম সমালোচনার মুখে পড়তে হয়েছে ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশ সরকারকে। এমন নিন্দনীয় ঘটনা সামনে আসতেই ডবল ইঞ্জিন সরকারের চরম সমালোচনায় সরব তৃণমূল (TMC) শীর্ষ নেতৃত্ব।

পুলিশ সূত্রে খবর, মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে ১২ বছরের এক কিশোরীকে অর্ধ-উলঙ্গ এবং রক্তাক্ত অবস্থায় রাস্তায় হাঁটতে দেখা যায়। শহরের বদনগর রোডের ডান্ডি আশ্রমের কাছে নাবালিকাকে ধর্ষণ করে ফেলে দেওয়ার অভিযোগ। সিসিটিভিতে ১ মিনিট ৭ সেকেন্ডের এক ভিডিওটিতে দেখা গিয়েছে মেয়েটি একটি ছেঁড়া কাপড় পরে রাস্তায় হাঁটছে। এরপরই সাহায্যের জন্য কিশোরী একের প্র এক মানুষের ককাছে সাহায্যপ্রার্থনা করতে গেলে মিলেছে শুধুই বঞ্চনা। ভিডিওতে দেখা যাচ্ছে, সবাই তাঁকে তাড়িয়ে দিচ্ছে। পরে কিশোরীকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু পরিস্থিতির অবনতি হলে তাঁকে চিকিৎসার জন্য ইন্দোরে স্থানান্তরিত করা হয়। তবে মধ্যপ্রদেশের এক পুলিশ অধিকর্তা জানিয়েছেন, ইতিমধ্যে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে এবং একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। খুব দ্রুত অপরাধীদের চিহ্নিত করার কাজ চলছে। পাশাপাশি পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, মেডিক্যাল পরীক্ষায় নাবালিকার ধর্ষণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে নির্যাতিতা এখনও তাঁর পরিচয় সঠিকভাবে পুলিশকে জানাতে পারেনি। কিন্তু তাঁর কথাবার্তা শুনে পুলিশের অনুমান নির্যাতিতা কিশোরী যোগীরাজ্যের প্রয়াগরাজের বাসিন্দা।

ঘটনা সামনে আসতেই নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। দলের এক্স হ্যান্ডেলে কেন্দ্রের বিজেপি সরকার ও প্রধানমন্ত্রী মোদিকে নিশানা করে লেখা হয়, বিজেপি শাসিত রাজ্যগুলিতে মহিলাদের নিরাপত্তার বেহাল দশা আবারও দেশকে হতবাক করল! মধ্যপ্রদেশে, এক ১২ বছর বয়সী মেয়ে যৌন নির্যাতনের শিকার হয়। পরে ওই কিশোরীকে যন্ত্রণায় ছটফট করতে করতে উজ্জয়িনীর বদনগর রোডের রাস্তায় সাহায্য চাইতে দেখা গিয়েছে। তৃণমূলের অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণে ‘নারী শক্তি’র জয়গান শোনা গেলেও বাস্তবের সঙ্গে তার কোন সামঞ্জস্য নেই। পাশাপাশি এদিন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান সরকারের চরম সমালোচনা করে তৃণমূল। এদিন শিবরাজকে ট্যাগ করে লেখা হয়, ‘দেশের নারীদের জীবন রক্ষায় আপনার অক্ষমতা আপনার অগ্রাধিকারের কথা আরো স্পষ্ট করে তুলছে।’

 

 

 

Related articles

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...