Sunday, April 26, 2026

লোকসভা নির্বাচনের আগেই বড় ধাক্কা! বিজেপির ‘সঙ্গত্যাগ’ অকালি দলের

Date:

Share post:

হাতে আর বেশি সময় বাকি নেই। বছর ঘুরলেই ২০২৪ সালের লোকসভা নির্বাচন (Loksabha Election)। ইতিমধ্যে মেগা ফাইটকে সামনে রেখে নিজেদের ঘুঁটি সাজাতে তৈরি করেছে সব দল। এবার সেই আবহে বড় ধাক্কা খেল গেরুয়া শিবির। একেবারে নির্বাচনের মুখে বিজেপি (BJP) শিবিরে অন্ধকারের ছায়া। বিজেপির একসময়ের প্রাক্তন জোটসঙ্গী শিরোমণি অকালি দলের (SAD) চব্বিশের নির্বাচনের আগে নতুন করে এনডিএতে ফেরার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তা একেবারে শেষ হয়ে গেল। অকালি দলের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে ২০২৪ সালে বিজেপির হাত ধরবে না তারা। বুধবার দলের বর্ষীয়ান নেতা নরেশ গুজরাল (NAresh Gujral) একথা জানিয়েছেন।

বুধবার নরেশ জানিয়েছেন, লোকসভা নির্বাচনের আগে তাঁরা বিজেপির সঙ্গে নতুন করে গাঁটছড়া বাঁধার কথা ভাবছেন না। তাঁর দাবি, অকালি দলের সাংসদ হরসিমরক কৌর লোকসভার বাদল অধিবেশনে অনাস্থা প্রস্তাব ও মহিলা সংরক্ষণ বিল প্রসঙ্গে যে ভাষণ দিয়েছিলেন, সেখান থেকেই পরিষ্কার ইঙ্গিত মিলেছিল যে শিরোমণি অকালি দল আর যাই হোক বিজেপির জোটসঙ্গী নয়। আর একথাই এদিন পরিষ্কার জানিয়ে দিলেন অকালি নেতা। কিন্তু কেন এই দূরত্ব? সেই প্রসঙ্গে নরেশ জানান, শিরোমণি অকালি দল (SAD) স্থানীয় দল। আমাদের ফোকাস শুধুই পাঞ্জাব। আমাদের উচিত করুণানিধি মডেল অনুসরণ করে চলা। যতবার তাঁর দল হেরেছে তিনি মাটির কাছে ফিরে এসেছেন। রাজ্যে দলের অবস্থানকে মজবুত করেছেন। লোকসভায় আমরা ৪ বা ৫টি আসন পেলাম কি পেলাম না, তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আমার পাঞ্জাবেই থাকব।

তিনি আরও জানিয়েছেন, যদি কংগ্রেস ও আপ পাঞ্জাবে জোট বাঁধে, অকালি দল আরও বড় শক্তি হিসেবে উঠে আসবে।

 

 

 

 

Related articles

দ্বিতীয়দফায় কর্মী সঙ্কট? প্রথম দফার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরই ফের থাকার নির্দেশ কমিশনের

প্রথম পর্যায়ে ভোট হয়েছে ১৫২টি কেন্দ্রে। দ্বিতীয় দফায় সংখ্যাটা কিছুটা কম- ১৪২। তা সত্ত্বেও কর্মী সঙ্কটে ভুগছে নির্বাচন...

IPL: পন্থদের বিরুদ্ধে পাথিরানার অভিষেক! জেনে নিন নাইটদের সম্ভাব্য প্রথম একাদশ

আজ লখনউ সুপার জায়েন্টের বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স(KKR)। কেকেআরের কাছে এই ম্যাচ বদলারও। ইডেনে শেষ সাক্ষাতে মুকুল...

এলাকায় বাইক বাহিনী! পুলিশ-প্রশাসনকে পদক্ষেপের নির্দেশ কমিশনের, কটাক্ষ তৃণমূলের

বাইক থেকে 'জয় বাংলা' স্লোগান দেওয়া হচ্ছে এই ভিডিও পোস্ট করে পুলিশ-প্রশাসনকে কড়া ব্যবস্থা নিতে বলল নির্বাচন কমিশন...

রবিবার সকালে আকাশের মুখ ভার, দুপুরের পরেই ঝড়বৃষ্টির পূর্বাভাস!

প্রবল গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে কি, সকালে আকাশের চেহারা দেখে ঠিক এমন প্রশ্নই ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গবাসীর মনে।...