Friday, April 3, 2026

আচমকাই সুর নরম! ভারতের সঙ্গে বন্ধন শক্তিশালী করতে বদ্ধপরিকর ট্রুডো

Date:

Share post:

গত এক সপ্তাহ ধরে ভারতের সঙ্গে চলছে কূটনৈতিক সংঘাত। এমন আবহে আচমকাই সুর নরম করলেন কানাডার (Canada) প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justine Trudeau)। খলিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জরের (Hardeep Singh Nijjar) মৃত্যুতে ভারতের হাত রয়েছে, এমনই বিতর্কিত দাবি করে নয়া বিতর্ক উসকে দিয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী। এরপরই ভারত সেই অভিযোগ অস্বীকার করলে দুই দেশের মধ্যে সম্পর্ক তিক্ত হতে শুরু করে। তবে এই টানাপোড়েন যখন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, সেই সময়ই আচমকা পিছু হটলেন ট্রুডো। বৃহস্পতিবার একেবারে ১৮০ ডিগ্রি ঘুরে তিনি বলেন, “ভারতের (India) সঙ্গে সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ট্রুডো বলেন, অর্থনৈতিক দিক থেকে ভারত উদীয়মান শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে। আন্তর্জাতিক ক্ষেত্রে নয়াদিল্লির গুরুত্বও যথেষ্ট গুরুত্বপূর্ণ। গত বছরই ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় এলাকাকে নিয়ন্ত্রণের কৌশল নিয়ে আমরা আলোচনা করেছি। তাই ভারতের সঙ্গে বন্ধন আরও শক্তিশালী করতে আমরা বদ্ধপরিকর। তবে আচমকা কানাডার প্রধানমন্ত্রীর এমন ভোলবদল নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজনৈতিক মহলের মতে, তবে কী কিছুটা কোনঠাসা হয়েই এমন সিদ্ধান্ত ট্রুডোর? নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও ষড়যন্ত্র? তা নিয়ে উঠতে শুরু করেছে বিস্তর প্রশ্ন।

 

এদিকে খলিস্তানি নেতা নিজ্জরের মৃত্যুর ঘটনায় কানাডার দোষারোপের পরই কড়া অবস্থান গ্রহণ করেছে ভারত। ইতিমধ্যে কানাডার ভিসায় স্থগিতাদেশ জারি করা হয়েছে। বেশ কয়েকজন রাষ্ট্রদূতকে দেশে ফিরে যেতেও বলা হয়েছে। একই সিদ্ধান্ত নিয়েছে কানাডাও। তবে ট্রুডোর এই মন্তব্য়ের বিরোধিতাও করেছেন সে দেশের কয়েকজন মন্ত্রী। এবার আচমকাই উল্টো সুর খোদ প্রধানমন্ত্রী ট্রুডোর গলাতেও। বৃহস্পতিবার তিনি জানান, ভারতের সঙ্গে কানাডা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্বমঞ্চে ভারতের যেভাবে গুরুত্ব বাড়ছে, সে কথা মাথায় রেখে ভারতের সঙ্গে কানাডা ও তার বন্ধু দেশগুলির সম্পর্ক বজায় রাখা অত্যন্ত জরুরি। চলতি বছরের ১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সারেতে একটি গুরুদ্বারের সামনে গুলিতে ঝাঁঝরা হয়ে যায় খলিস্তানি নিজ্জর। ট্রুডোর দাবি, ভারতীয় গুপ্তচররা খুন করেছে তাকে। যা অসঙ্গতিপূর্ণ ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে নয়াদিল্লি।

 

 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...