Thursday, June 4, 2026

‘বিশ্বকাপে ভারত ফেভারিট দল, রোহিতদের হারানো সহজ কথা নয়’ : সৌরভ

Date:

Share post:

৫ অক্টোবর থেকে শুরু হতে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। ইতিমধ্যেই সেই প্রস্তুতিতে প্রতিটা দেশ। ২০২৩ বিশ্বকাপের আয়োজক ভারত। দীর্ঘ কয়েকবছর আইসিসির কোন ট্রফি নেই ভারতের ঝুলিতে। তাই সেই খরা কাটাতে মরিয়া রোহিত শর্মার। এইবার ভারতে মাটিতে বিশ্বকাপ হওয়া রোহিতরাই ফেবারিট। মানছেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি  সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথাও।

গতকাল এক অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন,” বিশ্বকাপ যেকোনও দলের জন্যই বড় টুর্নামেন্ট। এক মাসেরও বেশি সময় ধরে চলবে এই টুর্নামেন্ট। ভারতের জন্য এই বিশ্বকাপ বেশ গুরুত্বপূর্ণ। কারণ এবার এই টুর্নামেন্ট ভারতের মাটিতে হচ্ছে। ফলে টিম ইন্ডিয়া অবশ্যই ফেভারিট দল। আমি আশা করি আগামী ৪৫ দিন ভারত খুব ভালো ক্রিকেট খেলবে। ভারত এই মুহূর্তে খুব ভালো ক্রিকেট খেলছে। ফলে আমরা ভালো কিছু আশা করতেই পারি।”

এরপরই মহারাজ আরও বলেন,” ভারতের মাটিতে রোহিতদের হারানো সহজ কথা নয়। ভারত হোম অ্যাডভান্টেজ পাবে। প্রত্যেক ম্যাচেই সমর্থকরা আসবে। এটা ভারতের কাছে বাড়তি অ্যাডভান্টেজ হবে। স্বাভাবিক ভাবেই বিশ্বকাপে ভারত ফেভারিট দল। তবে এটাও মাথায় রাখতে হবে, ক্রিকেট অনিশ্চয়তার খেলা। ফলে যেকোনও কিছুই হতে পারে। তবে সব দলের তুলনায় ভারত এগিয়ে থাকবে।”

আরও পড়ুন:কলকাতা লিগে আজ ফের মিনি ডার্বি, জয় লক্ষ‍্য মহামেডানের

Related articles

জাতীয় চলচ্চিত্রে এক অধ্যায়ের অবসান, প্রয়াত পহলাজ নিহালানি

হিন্দি চলচ্চিত্র জগতের পরিচিত মুখ, প্রযোজক ও সেন্সর বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান পহলাজ নিহালানির (Producer and former Censor Board...

অনুমতির থেকে বেশি ঘর ব্যবহার! দিল্লির অগ্নিকাণ্ডে গ্রেফতার মালিক

দিল্লি অগ্নিকাণ্ডে (Delhi Fire Incident 21 Death) গ্রেফতার হোটেলের মালিক! বুধবার মালব্যনগরের এক অভিজাত হোটেলে আগুন লেগে ২১...

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা শ্রেয়া পাণ্ডে-ঘনিষ্ঠ কল্যাণ শুক্লার

সোনা পাপ্পুর মামলায় এবার ইডি দফতরে হাজিরা দিলেন মানিকতলা কেন্দ্রের তৃণমূল (TMC) প্রার্থী শ্রেয়া পাণ্ডের (Shreya Pandey) ঘনিষ্ঠ...

বিধাননগর পুরসভার মেয়র পদে ইস্তফা কৃষ্ণার! কারণ ব্যক্তিগত

ব্যক্তিগত কারণ দেখিয়ে বিধাননগর পুরসভার (Bidhannagar Municipality Corporation) মেয়র পদ থেকে ইস্তফা দিলেন কৃষ্ণা চক্রবর্তী (Krishna Chakraborty)। বৃহস্পতিবার...