Saturday, May 16, 2026

মোদিকে টেক্কা দিলেন ক্যাটরিনা! দ্বিতীয় স্থানে ফেসবুককর্তা

Date:

Share post:

ভারতের প্রধানমন্ত্রী (PM of India)পরাজিত হলেন বলিউডের সুপারস্টার ক্যাটরিনা কাইফের (Katrina Kaif)কাছে। তবে এই পরাজয় রাজনৈতিক লড়াইয়ে নয় বরং সমাজ মাধ্যমের টক্করে। সম্প্রতি হোয়াট্‌সঅ্যাপে (What’s app) একটি নতুন ফিচারের সংযোজন হয়েছেন। সেটি হল হোয়াট্‌সঅ্যাপ চ্যানেল। সেখানেই সকলকে ছাড়িয়ে এক নম্বরে পৌঁছে গিয়েছেন ক্যাটরিনা (Katrina Kaif)। মাত্র কয়েকদিনেই ১৫ মিলিয়ন অর্থাৎ প্রায় ১.৫ কোটি অনুরাগী যুক্ত হয়েছেন অভিনেত্রী (Actress) চ্যানেলে। জনপ্রিয়তার নিরিখে তিনি পিছনে ফেলে দিয়েছেন নরেন্দ্র মোদিকে (Narendra Modi)।

আজ থেকে বছর কুড়ি আগে বলিউডে বুম সিনেমা দিয়ে আত্মপ্রকাশ করেন ক্যাট। একাধিক হিট ফ্লপ সিনেমার মাঝে বিভিন্ন সময়ে কটাক্ষের শিকার হতে হয়েছে তাঁকে। ব্যক্তিগত সম্পর্কের চড়াই উতরাই পেরিয়ে এখন তিনি ভিকি ঘরনী (Vicky Kaushal’s wife)। বেশ কয়েক মাস নিজেকে প্রচারের আলো থেকে দূরে রেখেছেন। শোনা যাচ্ছে, ‘টাইগার ৩’- এর কারণেই নাকি নিজেকে সামনে আনতে চাইছেন না অভিনেত্রী। তবে whats app এর কারনে আবার তিনি শিরোনামে। দ্বিতীয় স্থানেই রয়েছেন মার্ক জুকারবার্গ, তাঁর অনুরাগী সংখ্যা প্রায় ১কোটি। সম্প্রতি জনসংযোগের দিকে লক্ষ্য রেখে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও whats app এর এই নতুন ফিচারে যুক্ত হয়েছেন। খুব কম সময়ের মধ্যেই এই ফিচার সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বলেই মেটা সূত্রে খবর।

Related articles

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...