Thursday, June 25, 2026

কবিতা কর্নার: নন্দন চত্বর মুখরিত গানে-কবিতায়

Date:

Share post:

অংশুমান চক্রবর্তী

নন্দন চত্বরের রাজ্য চারুকলা পর্ষদ সংলগ্ন মুক্তমঞ্চে অনুষ্ঠিত হল কবিতা কর্নার। শুক্রবার সন্ধেয় পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত পশ্চিমবঙ্গ কবিতা (Recitation) আকাদেমি আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকাদেমির সভাপতি কবি সুবোধ সরকার (Subodh Sarkar)। স্বাগত ভাষণ দেন তিনি। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাচিকশিল্পী সুতপা বন্দ্যোপাধ্যায় (Sutapa Banerjee)।

মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানে কবিতাপাঠ করেন সার্থক রায়চৌধুরী, মিতুল দত্ত, কমলেশ কুমার, তন্ময় মণ্ডল। আবৃত্তি পরিবেশন করেন তনুশ্রী পোড়েল, সোমা গুপ্ত, সায়ন্তনী বসু, রুবাই মাইতি।

অনুষ্ঠান শেষ হয় গানে গানে। সমবেতভাবে রবীন্দ্রনাথের গান শোনান ডাকঘর সংস্থার শিল্পীরা। পরিচালনায় মনোজ মুরালী নায়ার। বৃষ্টির ভ্রুকুটি উপেক্ষা করে বহু মানুষ এসেছিলেন কবিতা (Recitation) শুনতে। পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমির নিয়মিত প্রতি মাসে কবিতা কর্নার-এর আয়োজন করে।

 

 

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...