Wednesday, May 13, 2026

ছাত্রীদের ঋ.তুকালীন ছুটি ঘোষণা দেশের নামী বিশ্ববিদ্যালয়ের!

Date:

Share post:

ঋতুচক্র চলার (Period cycle) সময়ে শারীরিক এবং মানসিকভাবে সমস্যা মুখে পড়তে হয় মহিলাদের। কিন্তু সব সময় সেটা নিয়ে প্রকাশ্যে আলোচনা করা যায় না। অশিক্ষা এবং কুসংস্কারের কারণে এখনও মহিলাদের পিরিয়ড নিয়ে ছুতমার্গ কাটল না। অথচ বিজ্ঞান বলছে এটা অত্যন্ত স্বাভাবিক এক প্রক্রিয়া। এই সময় হরমোনের পরিবর্তনের কারণে মহিলাদের একাধিক শারীরিক সমস্যার পাশাপাশি মুড সুইং দেখা যায়। খুব স্বাভাবিকভাবেই এই সময়টাতে মহিলাদের একটু বিশ্রামের প্রয়োজন হয়। সেই কথা মাথায় রেখে এবার ছাত্রীদের জন্য ঋতুকালীন ছুটি ঘোষণা করল মধ্যপ্রদেশের একটি বিশ্ববিদ্যালয় (University in Madhyapradesh)।

জব্বলপুরে ধর্মশাস্ত্র জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ে চলতি পাঁচ মাসের সেমিস্টার থেকে ছাত্রীদের জন্য এই ছুটি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিক জানান এই ছুটির দাবিতে গত বছর থেকে সরব হয়েছিলেন ছাত্রীরা। স্টুডেন্টস বার অ্যাসোসিয়েশনও (Students Bar Association) এই দাবিকে সমর্থন করেছিল। এরপরে সব দিক বিচার করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান দায়িত্বপ্রাপ্ত উপাচার্য।

 

Related articles

টুটু বোসের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজনীতিক থেকে ক্রীড়া ব্যক্তিত্বদের

ক্রীড়া জগতে এক যুগের অবসান ঘটিয়ে মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপন...

৩৮ বছর বয়সে প্রয়াত মুলায়মের ছোট ছেলে প্রতীক যাদব, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা 

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের (Mulayem Singh Yadav) ছোট ছেলে প্রতীক যাদব...

মহিলা কমিশন ছাড়লেন লীনা, চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা প্রযোজক-লেখিকার

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরই রাজ্য মহিলা কমিশনের (West Bengal Commission for Women) চেয়ারপার্সন পদ ছাড়ার...

সব শক্তি অন্তরেই রয়েছে: ‘ব্রেভ’ লিখে সাহসী হওয়ার বার্তা মমতার

বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পরে ভোট পরবর্তী হিংসা রাজ্য তথা সমাজের একটি শ্রেণিকে বিপদের মুখে ফেলেছে। কেন্দ্রীয় সরকারের...