Tuesday, March 3, 2026

‘PR ভালো হলে…’ বিশ্বকাপ দল থেকে বাদ হওয়ার পর ইনস্টা পোস্টে কীসের ইঙ্গিত দিলেন অক্ষর?

Date:

Share post:

৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। আসন্ন বিশ্বকাপ হতে চলেছে ভারতের মাটিতে। চোটের কারণে একেবারে শেষ মুহূর্ত দল থেকে বাদ পরেছেন অক্ষর প‍্যাটেল। দলে এসেছেন রবিচন্দ্রন অশ্বিন। আর এরপরই সোশ্যাল মিডিয়ায় অদ্ভুত পোস্ট অক্ষরের। ভারতীয় স্পিনারের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে নেটিজেনদের মনে প্রশ্ন অক্ষর কি কাউকে ইঙ্গিত করতে চাইছেন।

 

দল থেকে বাদ হওয়ার পর, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে দুটি স্টোরি দেন অক্ষর প্যাটেল। প্রথম স্টোরিতে তিনি লেখেন, “আমার উচিত ছিল কমার্সের বদলে সায়েন্স নিয়ে পড়াশোনা করা এবং এমন একজনকে ভাড়া করা, যে আমার হয়ে গলা ফাটাতে (পিআর) পারবে।” পরের স্টোরিতে অ্যানিমেশনে তৈরি করা একটি কঙ্কালের ছবি পোস্ট করেন তিনি, যেখানে সে কাঁচি দিয়ে হৃদযন্ত্র কাটছে। এই দুই পোস্ট কার উদ্দেশ্যে করা সেটা অক্ষর স্পষ্ট করেননি। তবে ক্রিকেট প্রেমীদের জল্পনা, বিশ্বকাপে সুযোগ না পাওয়াতেই তাঁর এই পোস্ট। তার স্টোরি দুটির স্ক্রিনশট ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। তার বদলে স্কোয়াডে যুক্ত হওয়া অশ্বিন নিজে বিজ্ঞানের ছাত্র, আর অক্ষর বাণিজ্য বিভাগের। তাহলে কি প্যাটেল সেই প্রসঙ্গ টেনে এনে সতীর্থকে কটাক্ষ করেছেন? নাকি কমার্সের থেকে সায়েন্সের কদর বেশি, সেই দিকটি তুলে ধরতে চেয়েছেন। অবশ্য পরে স্টোরি দুটি মুছে ফেলায় সেই রহস্য আরও বেড়ে গেছে। প্রশ্ন উঠেছে বোর্ডের পক্ষ থেকে তাকে চাপ দিয়ে স্টোরি সরানো হয়েছে কিনা!

এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে চোট পান অক্ষর। সে কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনাল থেকেও তিনি ছিটকে যান এবং দেশে ফেরেন। এরপর ছিলেন না অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম‍্যাচের একদিনের সিরিজেও। এরপর বিশ্বকাপেও তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়। তবে তার আগে থেকেই অনেকে অক্ষরের বদলে অশ্বিনকে নেওয়ার দাবি তুলছিলেন। শেষ পর্যন্ত দল ঘোষণার পরও সেটিরই প্রভাব দেখা গেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজ দিয়ে দীর্ঘদিন পর ভারতের ওয়ানডে দলে ফিরেন অশ্বিন। অশ্বিন সেই সিরিজে মোট ৪টি উইকেট নেন। দ্বিতীয় ম্যাচে তিন উইকেট নিয়েছিলেন তিনি।

আরও পড়ুন:বিশ্বকাপ দলে অক্ষরের জায়গায় অশ্বিন, খুশি নন যুবরাজ

 

spot_img

Related articles

পার্কস্ট্রিটে ভেঙে পড়ল ১৫০ বছরের পুরনো বাড়ি! আতঙ্কিত স্থানীয়রা  

ভেঙে পড়ল পার্কস্ট্রিটের ১৫০ বছরের পুরনো বাড়ি। বাড়ি ফাঁকা থাকার দরুণ বড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে।...

দোলের রংবাজিতে মহানগরী জুড়ে কড়া নিরাপত্তা, গুরুত্বপূর্ণ ক্রসিংয়ে পুলিশ পিকেট

রঙিন উৎসবে (Dol Yatra) অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক প্রশাসন। মঙ্গলবার সকাল থেকে শহর কলকাতা জুড়ে একাধিক জায়গায় পুলিশ...

শ্রীচৈতন্যদেবের আবির্ভাব দিবস-গৌর পূর্ণিমার শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, নবদ্বীপ এখন ‘হেরিটেজ টাউন’ 

আজ দোল। রঙের উৎসব। এটি কেবল রঙের খেলা নয়, বরং অশুভ শক্তির বিনাশ আর সম্প্রীতির মেলবন্ধনের এক অনন্য...

সৌদির মার্কিন দূতাবাসে হামলা চালালো ইরানি ড্রোন! ভয়ংকর প্রত্যাঘাতের হুঁশিয়ারি ট্রাম্পের

রিয়াধের মার্কিন দূতাবাসে (US embassy in Riyadh) ইরানের ড্রোন হামলা, ভাইরাল জ্বলন্ত দূতাবাসের ছবি - ভিডিও (সত্যতা যাচাই...