Sunday, March 22, 2026

সুখবর : ক্যানভাস স্বয়মের নিবেদন ‘ডিজিটাল ক্যানভাস’, এক অ্যাপেই পুজো ফি.ভার

Date:

Share post:

বাঙালি শ্রেষ্ঠ উৎসব শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। মন্ডপ থেকে প্রতিমা সর্বত্রই চূড়ান্ত প্রস্তুতি চলছে। এর মাঝে দর্শনার্থীদের জন্য এক দারুণ উপহার নিয়ে এল ক্যানভাস স্বয়ম, সহযোগিতায় RG CELLULARS PVT LTD। দীর্ঘ ১৩ বছর ধরে কলকাতার দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে আছে এই সংস্থা। এবার তারাই উদ্বোধন করল ডিজিটাল ক্যানভাস নামের এক অ্যাপের। যেখানে শহরের সেরা ৬০টি পুজোর সংক্ষিপ্ত ইতিহাস থেকে শুরু করে লাইভ নেভিগেশন সবটাই এবার আপনার হাতের মুঠোয়। এই অ্যাপ লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্র শিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায়,প্রখ্যাত ভাস্কর বিমল কুণ্ডু, RG Cellular Pvt limited এর ডিরেক্টর রাহুল ভার্মা, কলকাতা প্রেসক্লাবের সম্পাদক ও সাংবাদিক কিংশুক প্রামাণিক, ফোরাম ফর দুর্গোৎসবের সম্পাদক শাশ্বত বসু, চেয়ারম্যান পার্থ ঘোষ, ক্যানভাস স্বয়ম এর সভাপতি নির্মল মুখোপাধ্যায়, নাট্য শিল্পী পিয়ালী বসু চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা।

সংস্থার তরফে জানানো হয়েছে যে প্লে স্টোর থেকে এই অ্যাপ বিনামূল্যে আপনি ডাউনলোড করতে পারবেন। এখানে এক ক্লিকে আপনি পেয়ে যাবেন পুজো সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য। যেমন পুজোর নির্ঘণ্ট থেকে শুরু করে আগামী পাঁচ বছরের পুজোর তিথি নক্ষত্রের আপডেট। সঙ্গে কার পার্কিং সংক্রান্ত তথ্য আবার সমস্যায় পড়লে সরাসরি হেল্পলাইনে ফোন করার সুযোগ। কলকাতার অন্যতম সেরা পুজোর ভিডিও এবং স্থির চিত্র। সঙ্গে প্রায় ৪৩৩ বছরের পুরনো বাংলার দুর্গা পুজোর অনেক অজানা তথ্য। সেরা ৬০টি পুজোর মধ্যে থেকে সেরার সেরা পুজোকে বেছে নেওয়া হবে, যেখানে আপনার পছন্দের পুজোকে ভোট দিয়ে জিতিয়ে দেওয়ার সুযোগ থাকছে আপনারই হাতে। মোট নম্বরের ভিত্তিতে সেটা ১১ টি পুজো কমিটিকে আগামী ২৬ নভেম্বর কলকাতার উত্তম মঞ্চে RG SSPS SUPER XI পুরস্কার দেওয়া হবে।

Related articles

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...