Saturday, March 21, 2026

বঞ্চনার প্রতিবাদে অভিষেকের নেতৃত্বে রাজঘাটে তৃণমূলের সত্যাগ্রহ

Date:

Share post:

বাংলার বিরুদ্ধে কেন্দ্রের বঞ্চনা। প্রাপ্য আদায়ে গান্ধী জয়ন্তীতে দিল্লির (Delhi) রাজঘাটে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্বে ধর্নায় তৃণমূল নেতৃত্ব। সোমবার, দুপুরে সেখানে পৌঁছে সত্যগ্রহ শুরু করেন অভিষেক।

১০০ দিনের কাজ-সহ বিভিন্ন প্রকল্পে রাজ্যের প্রাপ্য আটকে রেখে কেন্দ্রের মোদি সরকার। দাবি আদায়ে বাংলার গরিব বঞ্চিত মানুষকে নিয়ে দিল্লি গিয়েছে তৃণমূল (TMC)। ৩ অক্টোবর দিল্লিতে মেগা অবস্থান-সমাবেশ। তার আগে সোমবার পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, দুঘণ্টার ধর্না কর্মসূচি শুরু করেছে তৃণমূল। দুপুর দেড়টা নাগাদ রাজঘাটে পৌঁছে অভিষেক প্রথমে শ্রদ্ধা জানান। প্রদক্ষিণ করার পরে বসেন সত্যাগ্রহে। সঙ্গে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রতিমা মণ্ডল, প্রসূন বন্দ্যোপাধ্যায়, অপরূপা পোদ্দার, মহুয়া মৈত্র, নুসরত জাহান, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, কাকলি ঘোষদস্তিদার, শান্তনু সেন, তাপস রায়, সায়নী ঘোষ, অরূপ বিশ্বাস, শিউলি সাহা, মৌসম বেনজির নূর, নির্মল মাজি-সহ তৃণমূল নেতৃত্ব।

আরও পড়ুন: যোগীরাজ্যে আবাস যোজনায় ৫৪.৬১ কোটির দুর্নীতি, ‘নীরব দর্শক’ মোদি

এই সত্যাগ্রহের পরে দলীয় বৈঠক ও সাংবাদিক বৈঠক রয়েছে তৃণমূলের। মঙ্গলবার রাজধানীর রাজপথ কাঁপাবে তৃণমূল।

 

Related articles

একই চাঁদ দেখে পালন হয় ইদ – করবাচৌথ, রেডরোড থেকে বাংলার সম্প্রীতি অটুট রাখার বার্তা অভিষেকের 

আকাশের যে চাঁদ দেখে ইদ হয়, সেই চাঁদ দেখে পালন করা হয় করবাচৌথও। এক মাসের রমজান শেষে আজ...

রেড রোড থেকে লাল মসজিদ, বৃষ্টি মাথায় ইদের সকালে মানুষের পাশে মমতা-অভিষেক

পবিত্র ইদের (Eid) সকালে বৃষ্টি মাথায় নিয়ে কলকাতার রেড রোডে উপস্থিত হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

শনির সকালে ঝিরঝিরে বৃষ্টি, একধাক্কায় কলকাতায় ৬ ডিগ্রি পারদ পতন!

রাতভর ঝড়বৃষ্টির কারণে নিম্নমুখী সর্বনিম্ন তাপমাত্রা। শুক্রবার সকালে যা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস শনিবার সকালে মহানগরীর সেই তাপমাত্রা...

খুশির ইদে আজ রেড রোডে নমাজ পাঠ, উপস্থিত থাকবেন মমতা-অভিষেক

বাংলা তথা দেশজুড়ে আজ খুশির ইদ (Eid) উৎসব। সম্প্রীতির বার্তা সামনে রেখে প্রতিবছর বঙ্গজুড়ে শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে...