Monday, February 2, 2026

জম্মু-কাশ্মীরের রাজৌরিতে সেনা-জ.ঙ্গি! জ.খম দুই জওয়ান

Date:

Share post:

ফের জম্মু ও কাশ্মীরে নিরাপত্তারক্ষীর সঙ্গে জঙ্গির গুলির লড়াই। জঙ্গিদের গুলিতে ইতিমধ্যেই জখম দুই সেনা জওয়ান। মঙ্গলবার সকালে রাজৌরি জেলায় এই ঘটনাটি ঘটে। এখনও জারি রয়েছে তল্লাশি অভিযান।

আরও পড়ুনঃ অনুরাগকে চ্যালেঞ্জ ছু.ড়ে অভিষেকের মন্তব্য, সিবিআই তদন্ত হোক
জম্মু পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে জঙ্গিদের গা ঢাকা দেওয়ার খবর পেয়ে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। সেই সময়ই সেনাকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাও।
সংবাদসংস্থা সূত্রে খবর,গুলির লড়াইয়ে দুই সেনা জওয়ান জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল।
গোটা এলাকা ঘিরে রেখেছে জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সেনা। ওই এলাকায় দুই জঙ্গি লুকিয়ে রয়েছে বলে সন্দেহ নিরাপত্তা বাহিনীর। জঙ্গিদের পাকড়াও করতে তৎপর হয়েছে সেনা। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও চলছে তল্লাশি অভিযান।

spot_img

Related articles

বাংলা থেকে আসা মানুষদের পেশি দেখাচ্ছে দিল্লি পুলিশ! সকালেই বঙ্গভবনে মমতা

নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া এসআইআর প্রক্রিয়ায় চারিদিক থেকে জর্জরিত বাংলার মানুষ। মৃত্যু হয়েছে অন্তত ১৪০ জনের। সোমবার যখন...

তারকাদের পিছনে ফেললেন দলাই লামা! ৯০ বছরে গ্র্যামি জয়

এই পুরস্কার পেতে কত তারকা কত লড়াই চালান। কত নতুন প্রতিভা নতুন নতুন উদ্ভাবনের চেষ্টা মাথা কুটে মরেন।...

ব্যবসায়িক অশান্তিতে বোমা-গুলি গোলপার্কে: কাউকে ছাড়া হবে না, দাবি CP-র

দুই দুষ্কৃতী গোষ্ঠীর সংঘর্ষে আচমকা উত্তপ্ত কলকাতার গোলপার্ক এলাকা। প্রোমোটারদের দুই গোষ্ঠীর সংঘর্ষে বোমাবাজির পাশাপাশি গুলি চলারও অভিযোগ...

মৃত্যু ১০ হাজার কাকের! পাশের রাজ্যে মারাত্মক বার্ড-ফ্লু

ফের একবার ফিরল বার্ড ফ্লু আতঙ্ক। প্রতিবেশী বিহারে অন্তত ১০ হাজার কাকের মৃত্যু হয়েছে বার্ড ফ্লু আক্রান্ত হয়,...