Tuesday, March 17, 2026

ফের তী.ব্র ভূমিক.ম্পে কেঁ.পে উঠল দিল্লি, উৎসস্থল নেপাল

Date:

Share post:

ফের বড়সড় ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৬.২। মঙ্গলবার দুপুর ২টো ৫৩ মিনিট নাগাদ হয় ভূমিকম্প। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, কম্পনের কেন্দ্র নেপালের ভাতেখোলা থেকে ২ কিলোমিটার দূরে, মাটির পাঁচ কিলোমিটার কিলোমিটার গভীরে। সূত্রের খবর, ৪০ সেকেন্ড ধরে হয়েছে কম্পন। সে কারণে তার তীব্রতা এত বেশি।দিল্লি, এনসিআরের পাশাপাশি উত্তরপ্রদেশের লখনউ, হাপুর, আমরোহাতেও কম্পন অনুভূত হয়েছে।

রবিবার রাতে ভূমিকম্পে কেঁপে উঠেছিল দিল্লির প্রতিবেশী রাজ্য হরিয়ানার কিছু অংশ। রাত ১১টা ২৬ মিনিট নাগাদ হয়েছিল ভূমিকম্প। তার কেন্দ্র ছিল রোহতক থেকে ৭ কিলোমিটার পূর্ব, দক্ষিণ-পূর্বে।

এদিন দুপুর ২টো ৫৩ মিনিটে কম্পন অনুভূত হয় দিল্লি, নয়ডা, গাজিয়াবাদ, লখনউয়ের মতো বেশ কিছু এলাকায়।তীব্রতা এতটাই ছিল যে রীতিমতো আতঙ্ক ছড়ায়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের উৎসস্থল নেপাল–চিন সীমান্তের কাছে কালিকা এলাকার ১০ কিলোমিটার গভীরে।
দিল্লি সহ সংলগ্ন এলাকায় ১৫ থেকে ২০ সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়। আতঙ্কে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন মানুষজন। তবে বড়সড় ক্ষয়ক্ষতির খবর এখনও অবধি পাওয়া যায়নি। দিল্লি ও গ্রেটার নয়ডার বাসিন্দারা সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও পোস্ট করেছেন। কম্পনের সময়ের মুহূর্ত ধরা পড়েছে সেখানে। তবে শুধু রাজধানী দিল্লি নয় আরও বেশ কয়কটি জায়গায় কম্পন অনুভূত হয়েছে।

spot_img

Related articles

প্লেব্যাক ছাড়তে চলেছেন শ্রেয়া! বড় সিদ্ধান্তের পথে বঙ্গতনয়া

অরিজিৎ সিংয়ের পর এবার কি শ্রেয়া ঘোষালও (Shreya Ghoshal) প্লেব্যাক জগতকে বিদায় জানাতে চলেছেন? গায়িকার সাম্প্রতিক এক মন্তব্যে...

পহেলগামের রিসর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কিত পর্যটকরা

জম্মু-কাশ্মীরের পহেলগামের (Pahelgam, Jammu and Kashmir) লারিপোরা এলাকার এক রিসর্টে সোমবার রাতে আগুন লেগে যায়। গভীর রাতে রিসর্টের...

আজ বিকেলে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, চমক ঘিরে জল্পনা রাজনৈতিক মহলে

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। সোমবার একপ্রস্থ প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাম...

রাতের কলকাতায় শিলাবৃষ্টি, মঙ্গলেও দক্ষিণবঙ্গে দুর্যোগের সতর্কতা!

চৈত্রের শুরু হতে না হতেই কালবৈশাখীর আমেজ দক্ষিণবঙ্গ জুড়ে। সোমবার সন্ধ্যা থেকেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়েছিল জেলায় জেলায়।...