Tuesday, May 19, 2026

বাঘ থেকে মোদিকে ইঁদুর বানাবে জনতা: যন্তর মন্তরে সরব দেবাংশু

Date:

Share post:

১০০ দিনের কাজ সহ একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র। তারই প্রতিবাদে মঙ্গলবার দিল্লির যন্তর-মন্তরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচি চলছে তৃণমূলের। এই মঞ্চ থেকেই মোদি সরকারকে কড়া ভাষায় আক্রমণ শানালেন তৃণমূলের মিডিয়া সেলের চেয়ারম্যান দেবাংশু ভট্টাচার্য। জানালেন, “বাংলায় যাদের টাকা আপনি চুরি করেছেন, তারা তাদের প্রাপ্য টাকা ফেরত নিতে এসেছে।” এরই সঙ্গে সুর চড়িয়ে দেবাংশু বলেন, “আজ দিল্লিতে আপনি যেটা দেখছেন সেটা সবে শুরু। ২৪-এর লড়াই এখনও বাকি।”

একইসঙ্গে কেন্দ্রীয় পঞ্চায়েতিরাজ মন্ত্রী গিরিরাজ সিংকে আক্রমণ শানিয়ে দেবাংশু বলেন, “কেন্দ্রীয় মন্ত্রী সাংবাদিক বৈঠক করে জানালেন সিবিআই তদন্ত করাবেন। তা আপনি করান। কিন্তু আপনি যদি সত্যি হন তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দেখা করতে চেয়েছিলেন তখন আপনি পালালেন কেন? আপনার যদি সাহস থাকে তবে সামনে এসে কথা বলুন।” মোদিকে তোপ দেগে তিনি আরও বলেন, “২০১৪ থেকে আমরা দেখছি দেশে গরিবের জন্য কিছু হয় না। যা কিছু হয় সব মোদির বন্ধু শিল্পপতিদের জন্য হয়। গরিব তার হকের দাবি জানালে অন্য পথে তাঁকে ব্যস্ত করে দেওয়া হয়। যেমন হঠাৎ নোটবন্দি, এনআরসি, আধার প্যান লিঙ্ক করো। আমরা দৌড়চ্ছি আর মোদি ৮ হাজার কোটির প্লেন চড়ে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন। এখানে আসার সময় টাকা আগাম নিয়েও যাওয়ার দিন ট্রেন বাতিল করা হল। বাসে আসার সময় উত্তরপ্রদেশের ৫-৬ জায়গায় আটকে দেওয়া হল। বাস পিছু টাকা তুলল যোগীর পুলিশ, দিল্লিতে আসার পরও ঝামেলা। রাজঘাটে আমাদের উপর হামলা চালানো হল। এবং যন্তর মন্ত্ররে সভার অনুমতি মিলল আজ সকালে। তবে চিন্তা নেই ২০১৪ সালে ইঁদুর থেকে বাঘ হয়েছে মোদি, আবার সময় এসেছে বাঘ থেকে মোদিকে ইঁদুর বানাবে জনতা।”

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...