Thursday, June 11, 2026

নতুন লুকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন মাহি, মন কেড়েছে নেটিজেনদের

Date:

Share post:

নতুন লুকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন মহেন্দ্র সিং ধোনি। বিখ্যাত হেয়ারস্টাইলিস্ট আলিম হাকিম মাহির নতুন রূপের ছবি পোস্ট করেছেন। ধোনির যে ছবি পোস্ট করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে ঘাড় পর্যন্ত ঢেউ খেলানো লম্বা চুল তাঁর। চোখে কালো রোদচশমা। গালে হালকা দাড়ি। কালো টিশার্ট পরা ধোনির বয়স বোঝা দায়। যা পোস্ট হতেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মন কেড়েছে নেটিজেনদের।

ক্রিকেট কেরিয়ারে আসার পর থেকেই নিজের লম্বা চুলের লুকে মন জিতে নিয়েছিলেন ক‍্যাপ্টেন কুল। বছরের পর বছর, ভারতের বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়কের চুলের স্টাইল বারবার চর্চায় এসেছে। অবসরের পর নিজের স্টাইলে মাত দিচ্ছেন মাহি। এদিন নতুন রূপ নিয়ে হেয়ারস্টাইলিস্ট আলিম হাকিম জানান, ধোনির এই চুলের কায়দার পিছনে রয়েছে এক ভক্তের কৃতিত্ব।

এই নিয়ে আলিম সোশ্যাল মিডিয়ায় মাহির ছবি পোস্ট করে লেখেন,”মহেন্দ্র সিং ধোনির সঙ্গে কাজ করতে পারা যে কোনও শিল্পীর জন্যই বড় অভিজ্ঞতা। সুযোগ পেয়ে আমি ধন্য। আইপিএলের সময় সবাই চুল কেটে ফেলছিল, সেই সময় ধোনি আমাকে একটা আঁকা দেখায়। ওর এক ভক্ত লম্বা চুলের ধোনির ছবি এঁকেছে। আমি অবাক হয়ে যাই ছবিটা দেখে। ধোনিকে অনুরোধ করেছিলাম লম্বা চুল রাখতে। লম্বা চুলের ধোনির ভক্ত আমি। তাই ঠিক করি ওর চুলে রং করব। নতুন ধরনের একটা কায়দা এনেছি ধোনির চুলে। খুব আনন্দ পেয়েছি কাজটা করে।”

 

View this post on Instagram

 

A post shared by Aalim Hakim (@aalimhakim)

নিজের কেরিয়ারের শুরুতে, লম্বা চুলের ধোনিকে নিয়ে মোহিত ছিলেন ক্রিকেটপ্রেমীরা। ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপ জয়ের সময়ে সেই লম্বা চুলের ধোনির ছবি আজও সবার মনে বাঁধা। যেন সেই লুকই নতুন করে তুলে ধরলেন মাহি।

আরও পড়ুন:এশিয়ান গেমসে সেমিফাইনালে ভারতের মহিলা হকি দল

Related articles

সায়নী ঘোষ কোথায়? স্যোশাল মিডিয়া বোমা ফাটালেন তৃণমূলের যুবনেতার মৃত্যুঞ্জয়  

রাজ্য যুব সভাপতি সায়নী ঘোষ কোথায়? যুব তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপে বৃহস্পতিবার উচাটন। রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay...

ফের ক্ষেপণাস্ত্র হামলার শিকার ভারতীয় জাহাজ ‘এমটি জালবীর’

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে একের পর এক জাহাজে হামলায় রীতিমত উদ্বেগে ভারত। বৃহস্পতিবার ওমান উপকূলের কাছে আরও একটি...

রাহুলের মৃত্যুর তদন্তে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর দফতরের 

তালসারিতে শ্যুটিং করতে গিয়ে গত মার্চ মাসে মৃত্যু হয়েছে অভিনেতার রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay)। কেটে গেছে...

মৃত ৩ ভারতীয় নাবিক! হামলা নিয়ে মুখ খুলল আমেরিকা

ওমান উপসাগরের হরমুজ প্রণালীতে মার্কিন সেনার ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় প্রাণ হারালেন ৩ ভারতীয় নাবিক (Indian Sailors Death)। হামলার...