Thursday, June 25, 2026

এশিয়ান গেমসে সেমিফাইনালে ভারতের মহিলা হকি দল

Date:

Share post:

পুরুষ দল আগেই পৌঁছে গিয়েছিল। আর এবার এশিয়ান গেমসে হকিতে সেমিফাইনালে পৌঁছে গেল ভারতের মহিলা দল। এদিন হংকংকে হারাল ১৩-০। হ‍্যাটট্রিক বন্দনা কাতারিয়া এবং দীপাকার। এই জয়ের ফলে গ্রুপ পর্বে চারটি ম্যাচে অপরাজিত থেকে সেমিফাইনালে জায়গা পাক করে ফেললেন ভারতের প্রমিলা ব্রিগেড।

এদিকে ভারতীয় ছেলেদের সেমিফাইনাল বুধবার। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলবেন হরমনপ্রীত সিংরা। অন্য সেমিফাইনালে মুখোমুখি চিন এবং জাপান। গ্রুপ পর্বে ভারত সব ম্যাচ জিতে সেমিফাইনালে ওঠেছে। ছেলেদের হকির ফাইনাল ৬ অক্টোবর।

এদিকে এশিয়ান গেমসে মহিলাদের বক্সিংয়ে ৭৫ কেজি বিভাগের ফাইনালে পৌঁছে গেলেন ভারতের বক্সার লভলিনা বরোগোঁহাই। অর্থাৎ রুপো পাচ্ছেনই লভলিনা। সেই সঙ্গে প্যারিস অলিম্পিক্সেও যোগ্যতা অর্জন করলেন অসমের মেয়ে।

আরও পড়ুন:মিশন বেঙ্গালুরু, সুনীলদের বিরুদ্ধে তিন পয়েন্ট লক্ষ‍্য কুয়াদ্রাতের

 

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...