Tuesday, May 19, 2026

ধ.র্মগ্রন্থের কপিরাইট নিয়ে বড় নির্দেশ আদালতের! সোশ্যাল মিডিয়াতেও কনটেন্ট ব্লকের সিদ্ধান্ত

Date:

Share post:

ধর্মগ্রন্থ (scriptures) নিয়ে ছেলেখেলা নয়। এবার কড়া নির্দেশ আদালতের (Delhi High court)। দিল্লি হাইকোর্টের পর্যবেক্ষণে বলা হয়েছে ভগবদগীতার (Bhagwat Geeta) মতো ধর্মগ্রন্থের কোনও কপিরাইট (Copyright) নেই। সেই সুযোগ নিয়ে যাহোক কিছু একটা লিখে দেওয়া বা ধর্মগ্রন্থের তথ্যের বিকৃতি করা কোনভাবেই বরদাস্ত করা হবে না। এদিন আদালত জানায় ইসকন (ISCON) প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদের তৈরি ভক্তিবেদান্ত বুক ট্রাস্টের বই-পত্র বা এই জাতীয় কোনও কিছুর যথেচ্ছ ব‌্যবহার করা যাবে না। এর পাশাপাশি google আর মেটাকেও এই সংক্রান্ত কনটেন্ট বা লিঙ্ক অবিলম্বে ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে।

দিল্লি আদালত জানিয়েছে যে, ধর্মগ্রন্থগুলির উপর কপিরাইট না থাকলেও, তার উপর ভিত্তি করে যা তৈরি হয়েছে যেমন রামানন্দ সাগরের ‘রামায়ণ’ কিংবা বি আর চোপড়ার ‘মহাভারত –এগুলির জাল বা নকল রুখতে কপিরাইট ন‌্যস্ত হবে। এর সঙ্গে ধর্মীয় ভাবাবেগ জড়িয়ে আছে, তাই কোনভাবেই বিষয়টিকে হালকা করে দেখতে চাইছে না আদালত। ধর্মগ্রন্থের যেকোনও অংশ নিজের মতো করে ছবি বা ভিডিও আকারে কিংবা অডিও মাধ্যমে ব্যবহার করা যাবে না।নকল বা জাল হওয়া রুখতে এমনই নির্দেশ দিয়েছেন দিল্লি হাই কোর্টের বিচারপতি প্রতিভা এম সিং।ওয়েবসাইট-মোবাইল অ‌্যাপ্লিকেশন, ওয়েবলিঙ্ক, ইনস্টাগ্রাম-ফেসবুক পোস্ট বা সোশ‌্যাল মিডিয়ায় যে কোনও মাধ‌্যমে এরকম ঘটনা দেখা গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চারপাশে যেভাবে কপিরাইট লঙ্ঘন করে বই জালিয়াতি শুরু হয়েছে, তার প্রেক্ষিতে আদালতের এই নির্দেশ বলেই মনে করা হচ্ছে।

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...