Monday, April 6, 2026

মধ্যরাতেও চলছে ইডির ত.ল্লাশি, খাদ্যমন্ত্রীর বাড়িতে সি.জার লিস্ট তৈরিতে ব্যস্ত আধিকারিকরা

Date:

Share post:

রাজ্যজুড়ে ইডির (ED) তল্লাশির পর অবশেষে একে একে বেরিয়ে গেলেন ইডির আধিকারিকরা। ১৫ ঘণ্টা তল্লাশির পর বরানগর পুরসভার চেয়ারপার্সনের বাড়ি থেকে ঘন্টা দুয়েক আগে বেরিয়ে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা, সঙ্গে ছিলেন সেন্ট্রাল ফোর্সের অফিসাররাও। যদিও প্রতিবেদন লেখা পর্যন্ত খাদ্যমন্ত্রীর (Minister of Food and Supply Department, West Bengal) বাড়িতে ইডির তল্লাশি চলছে বলে খবর। রাত দশটা থেকে সিজার লিস্ট তৈরির কাজ শুরু হয় যেটা বেশ কিছুটা সময় সাপেক্ষ বলেই ইডি সূত্রে খবর। তৃণমূলের ‘রাজভবন চলো’র দিনই রাজ্যজুড়ে ইডির (ED)তল্লাশিকে প্রতিহিংসার রাজনীতি বলেই দেখছে ঘাসফুল শিবির।

বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির। পুরসভা নিয়োগ মামলায় বৃহস্পতিবার তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এবার ইডির স্ক্যানারে একাধিক পুরসভা। মোট ১৪ টি জায়গায় এদিন একযোগে তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তবে আচমকা তৃণমূলের রাজভবন অভিযানের দিনটিকেই কেন বেছে নেওয়া হল? তা নিয়ে উঠছে প্রশ্ন। এদিন রাজ্যের মন্ত্রী রথীন ঘোষের বাসভবন ছাড়াও উত্তর ২৪ পরগণার একাধিক পুর প্রশাসকের বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকের দল। জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর চারটে থেকে কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহার বাড়িতে তল্লাশি শুরু হয়। পাশাপাশি দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান পাঁচু রায়ের বাড়ি, লেকটাউন-শ্রীভূমি এলাকার বাসিন্দা দক্ষিণ দমদম পুরসভার উপ পুরপ্রধান নিতাই দত্তের লেকটাউনের বাড়ি,বরানগর পুরসভার চেয়ারপার্সন অপর্ণা মৌলিক, বরাহনগর পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিন্দ্য চৌধুরী, কামারহাটি পুরসভার টিটাগড়ের প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতেও বৃহস্পতিবার ভোরে হানা দেয় ইডি। তবে এদিন ইডির তল্লাশি প্রসঙ্গে মন্ত্রী রথীন ঘোষ বলেন, এর আগেও তো বিভিন্ন জায়গায় হানা দিয়েছে ইডি। কিন্তু কিছু তো পাওয়া যায়নি।এদিন মন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ইডির তল্লাশি অভিযানের বিরুদ্ধে এলাকাবাসী বিক্ষোভ দেখাতে শুরু করেন। স্থানীয়দের অভিযোগ, তাঁদের নেতা রথীন ঘোষকে জোর করে কালিমালিপ্ত করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই তল্লাশি চালাচ্ছে ইডি। এটা কেন্দ্রীয় সরকারের চক্রান্ত ছাড়া আর কিছুই নয়। এলাকার মানুষের আরও অভিযোগ, যখন প্রয়োজন তখন তাঁরা কাছে পান রথীন ঘোষকে। এমনকি রাত দশটার সময়ও যখন বাইরে দুর্যোগপূর্ণ আবহাওয়া, তখনও মন্ত্রীর বাড়ির সামনে থেকে নড়েননি এলাকার মানুষ।

Related articles

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...