Thursday, May 14, 2026

রণবীরের পর শ্রদ্ধা কাপুর সহ একঝাঁক বলি অভিনেতালে তলব ইডির

Date:

Share post:

রণবীর কাপুরের পর এবার অভিনেত্রী শ্রদ্ধা কাপুর সহ একঝাঁক বলি অভিনেতাকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। শ্রদ্ধা কাপুরের পাশাপাশি অনলাইন বেটিং মামলার তদন্তের জন্য হুমা কুরেশি এবং হিনা খানকে এবং কপিল শর্মাকে তলব করা হয়েছে বলে খবর। আজ, ৬ অক্টোবর শুক্রবার কেন্দ্রীয় সংস্থার সামনে হাজির হতে বলা হয়েছে শ্রদ্ধা কাপুরকে।

এদিকে, বৃহস্পতিবার, একই মামলায় রণবীর কাপুর, কেন্দ্রীয় তদন্ত সংস্থার কাছে ব্যক্তিগতভাবে উপস্থিত হওয়ার জন্য আরও সময় চেয়েছিলেন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যদিও এখনও সিদ্ধান্ত নেয়নি যে তারা অভিনেতাকে দুই সপ্তাহ সময় দেবে কিনা।
মহাদেব অনলাইন বেটিং কেস নিয়ে তদন্তের জন্য বলিউডের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় অভিনেতা এবং গায়ক তদন্তকারী সংস্থার স্ক্যানারের অধীনে রয়েছেন। এই বছরের ফেব্রুয়ারিতে বলি অভিনেতা এবং গায়ক যারা সংযুক্ত আরব আমিরাতে মহাদেব বুক অ্যাপ প্রমোটার, সৌরভ চন্দ্রকারের বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তাদের ডেকে পাঠাচ্ছে ইডি।
উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে মহাদেব বেটিং চক্র সামনে আসে। কলকাতা সহ তিনটি শহরে তল্লাশি চালিয়ে ইডি ৪১৭ কোটি টাকা উদ্ধার করে। এরপরই এই বেটিং অ্যাপের সঙ্গে বলিউড তারকাদের যোগ পাওয়া যায়। গত বুধবারই অভিনেতা রণবীর কাপুরকে সমন পাঠায় ইডি। এরপরে বৃহস্পতিবার কপিল শর্মা, হুমা কুরেশি, হিনা খানকেও সমন পাঠানো হয়। এবার শ্রদ্ধা কাপুরকেও তলব করা হল।
যদিও এখনও হাজিরা দেননি বলি অভিনেতা রণবীর কাপুর।ইডি সূত্রে জানা গিয়েছে, রণবীরকে মহাদেব বেটিং অ্যাপ দুর্নীতিতে অভিযুক্ত হিসাবে নয়, বরং অ্যাপের ব্রান্ড অ্যাম্বাসডর হিসাবে সংস্থার আর্থিক লেনদেন সম্পর্কে কী জানেন, সেই বিষয়ে প্রশ্ন করা হবে।


Related articles

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...