Saturday, May 16, 2026

অবিলম্বে চালু করতে হবে ইন্টারনেট! মণিপুরে অনির্দিষ্টকালের জন্য অবরু.দ্ধ জাতীয় সড়ক   

Date:

Share post:

মণিপুরে (Manipur) অশান্তির জেরে দীর্ঘদিন বন্ধ ইন্টারনেট পরিষেবা (Internet Connection)। আর সেকারণেই অনির্দিষ্টকালের জন্য অর্থনৈতিক অবরোধ শুরু করেছে সেনাপতি জেলার এক ছাত্র সংগঠন। ইতিমধ্যে ৯০টিরও বেশি বাণিজ্যিক যানবাহন মণিপুর-নাগাল্যান্ড সীমান্তে আটকে পড়েছে। সেনাপতি ডিস্ট্রিক্ট স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (ADSA) নাগাল্যান্ড ২ নং জাতীয় সড়ক এবং ১২৯-এ সীমান্তবর্তী দুটি প্রবেশপথই অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেছে। তবে এই দুই সড়ক মণিপুরের প্রধান লাইফলাইন হিসাবে কাজ করে। আর আচমকা সেই সড়ক বন্ধের কারণে চরম সমস্যার মুখে ডবল ইঞ্জিন পরিচালিত এন বিরেন সিং সরকার।

সূত্রের খবর, শুক্রবার পর্যন্ত প্রায় ৯০টি পণ্যবাহী যানবাহন নাগাল্যান্ডের খুজামার আন্তঃরাজ্য সীমান্তের পাশে NH-2 তে আটকে পড়েছে। তবে নাগাল্যান্ডের পেরেন এবং মণিপুরের মারামের মধ্যে সংযোগকারী জাতীয় সড়কে আটকা পড়া যানবাহনের সংখ্যা এই মুহূর্তে কত তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। জানা গিয়েছে, ৪ অক্টোবর অর্থাৎ বুধবার ছাত্র সংগঠনটি সেনাপতি জেলায় যেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারেই শান্তিপূর্ণ ছিল সেখানে মোবাইল ইন্টারনেট পরিষেবার উপর নিষেধাজ্ঞা তুলে নিতে রাজ্য সরকারকে ২৪ ঘন্টা সময় দিয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্ত মানেনি সরকার।

তবে এসডিএসএ এক বিবৃতিতে জানিয়েছে, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ইন্টারনেটে অ্যাক্সেস কেবল একটি বিশেষ সুযোগ নয় বরং একটি মৌলিক অধিকার যা প্রতিটি নাগরিকের বিনা বাধায় উপভোগ করা উচিত। সমগ্র রাজ্য জুড়ে মোবাইল ইন্টারনেট পরিষেবার উপর ক্রমাগত নিষেধাজ্ঞা আরোপ করা, এমনকি যখন সমস্যাগুলি নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ হলেও পুরো রাজ্যে তা জোর করে বন্ধ করে রাখা কেবল অযৌক্তিক নয় বরং একটি মুক্ত রাষ্ট্রের নাগরিক হিসাবে আমাদের মৌলিক অধিকারগুলিও লঙ্ঘন করে। ছাত্র সংগঠনটি আরও জানিয়েছে, তাঁদের কণ্ঠস্বর শোনানোর জন্য গণতান্ত্রিক আন্দোলন করা ছাড়া তাদের আর কোনো উপায় নেই। তবে যতদিন রাজ্য সরকার মোবাইল ইন্টারনেট পরিষেবা নিষিদ্ধ করে থাকবে ততদিন এসডিএসএ অর্থনৈতিক অবরোধ চালিয়ে যাবে।

 

 

 

 

Related articles

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...