Thursday, June 25, 2026

এশিয়ান গেমসে নজির, প্রথমবারের জন্য ১০০ পদক নিশ্চিত করল ভারত

Date:

Share post:

এশিয়ান গেমসে নজির গড়ল ভারত। এশিয়ান গেমসে ইতিহাসে প্রথমবারের জন্য ১০০ পদক নিশ্চিত করল ভারত। আর ফলে নজির গড়ল ইন্ডিয়া।

এবার এশিয়ান গেমসে এবার নমার আগেই থেকেই ভারতের মন্ত্র ছিল ‘ইস বার শ পার’। আর সেই মন্ত্রকে মাথায় রেখেই চিনের হ্যাংঝউতে পদকের সেঞ্চুরি করলেন ভারতীয় খেলোয়াড়রা। ইতিমধ্যেই এশিয়ান গেমসে ৯৫ টা পদক জয় করে ফেলেছে ইন্ডিয়া। তবে তালিকা এখনও শেষ হয়নি। আরও ৭ টি পদক নিশ্চিত। এছাড়াও এখনও বেশ কিছু প্রতিযোগিতা থেকে ভারতের পদক আসার সম্ভাবনা রয়েছে।

হকি ফাইনালে জাপানকে ৫-১ গোলে হারিয়ে সোনা পেয়েছে ভারতীয় দল। আরও ৬টি পদক ইতিমধ্যেই পাকা করে ফেলেছে ভারত। পুরুষ এবং মহিলা উভয় দলই পদক পাকা করেছে কবাডিতে। রূপো নিশ্চিত করেছে ঋতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে থাকা ভারতীয় ক্রিকেট দলও। তারা ফাইনাল খেলবে আফগানিস্তানের সঙ্গে। এছাড়াও কমপাউন্ড আর্চারি এবং ব‍‍্যাডমিন্টনে পদক নিশ্চিত ভারতের।

আরও পড়ুন:এশিয়ান গেমসে সোনার পদক জয় ভারতীয় পুরুষ হকি দলের

 

Related articles

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...