Sunday, April 26, 2026

কেমন আছেন শুভমন, পাওয়া যাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে? এল বড় আপডেট

Date:

Share post:

আগামিকাল একদিনের ক্রিকেট বিশ্বকাপের অভিযান শুরু করতে চলেছে ভারতীয় দল। প্রথম ম‍্যাচে ভারতের সামনে অস্ট্রেলিয়া। প্রথম ম‍্যাচের আগেই ধাক্কা ভারতীয় শিবিরে। ডেঙ্গি আক্রান্ত শুভমন গিল। ভারতীয় শিবিরে চিন্তার ভাঁজ। কারণ সূত্রের খবর, অস্ট্রেলিয়া ম‍্যাচে পাওয়া যাবে না শুভমনকে। এদিন এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে এমনটাই জানান বোর্ডের এক কর্তা। সেই কর্তার দাবি ভারতের তারকা ব‍‍্যাটার খেলার মতো অবস্থায় নেই। প্রথম দু’টি ম্যাচেই হয়তো পাওয়া যাবে না তাঁকে। যদিও ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় আশা ছাড়তে নারাজ। তিনি শেষ পর্যন্ত অপেক্ষা করতে চান শুভমনকে খেলানোর জন্য। যদিও বোর্ডের পক্ষ থেকে এখনও পযর্ন্ত সরকারি ভাবে শুভমনের শারীরিক সম্পর্কে কিছু জানানো হয়নি।

এদিন এক সর্বভারতীয় সংবাদসংস্থায় বোর্ডের এক কর্তা বলেন,” শুভমন অসুস্থ। বিশ্বকাপের প্রথম দু’টি ম্যাচে খেলার মতো অবস্থায় নেই ও।”

যদিও গতকাল সাংবাদিক সম্মেলনে শুভমনকে নিয়ে ভারতীয় দলের হেডকোচ বলেন,”মেডিক্যাল টিম প্রতিদিন ওকে পর্যবেক্ষণ করছে। আমাদের কাছে আর কয়েক ঘন্টা আছে, আমরা দেখব মেডিক্যাল টিম কী সিদ্ধান্ত নেয়। গিল আগের থেকে আরও ভালো বোধ করছে। আমরা প্রতিদিন ওর উপর নজর রাখছি। আমরা শেষ পর্যন্ত দেখব ও কেমন আছে।”

গিল খেলতে না পারলে দলের বিকল্প রয়েছে। তরুণ ঈশান কিষাণ সম্ভাব্যভাবে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে শুরু করতে পারেন। অথবা অভিজ্ঞ কেএল রাহুলও শুরু করতে পারেন।

আরও পড়ুন:আইএসএলের প্রথম অ্যাওয়ে ম্যাচে নামছে মোহনবাগান, প্রতিপক্ষ চেন্নাইয়ান

Related articles

দ্বিতীয়দফায় কর্মী সঙ্কট? প্রথম দফার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরই ফের থাকার নির্দেশ কমিশনের

প্রথম পর্যায়ে ভোট হয়েছে ১৫২টি কেন্দ্রে। দ্বিতীয় দফায় সংখ্যাটা কিছুটা কম- ১৪২। তা সত্ত্বেও কর্মী সঙ্কটে ভুগছে নির্বাচন...

IPL: পন্থদের বিরুদ্ধে পাথিরানার অভিষেক! জেনে নিন নাইটদের সম্ভাব্য প্রথম একাদশ

আজ লখনউ সুপার জায়েন্টের বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স(KKR)। কেকেআরের কাছে এই ম্যাচ বদলারও। ইডেনে শেষ সাক্ষাতে মুকুল...

এলাকায় বাইক বাহিনী! পুলিশ-প্রশাসনকে পদক্ষেপের নির্দেশ কমিশনের, কটাক্ষ তৃণমূলের

বাইক থেকে 'জয় বাংলা' স্লোগান দেওয়া হচ্ছে এই ভিডিও পোস্ট করে পুলিশ-প্রশাসনকে কড়া ব্যবস্থা নিতে বলল নির্বাচন কমিশন...

রবিবার সকালে আকাশের মুখ ভার, দুপুরের পরেই ঝড়বৃষ্টির পূর্বাভাস!

প্রবল গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে কি, সকালে আকাশের চেহারা দেখে ঠিক এমন প্রশ্নই ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গবাসীর মনে।...