Monday, June 8, 2026

বন্ধ হিন্দ মোটর কারখানার চত্বরে দে.হ উদ্ধার! পুলিশি নজরদারি বাড়ানোর দাবি

Date:

Share post:

হিন্দ মোটরের বন্ধ কারখানার (Factory) চত্বর থেকে যুবকের দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল। শনিবার, প্রাতঃভবনে বেরিয়ে স্থানীয়রা একটি নিকাশি নালায় ওই দেহ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় উত্তরপাড়া (Uttarpara) থানায়। দেহ উদ্ধার করে ময়নতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত যুবকের পরিচয় জানা যায়নি।

স্থানীয় মানুষের অভিযোগ রাত বাড়লেই বন্ধ কারখানা (Factory) চত্বরে অসামাজিক কাজ হয়। মানুষের যাতায়াত থাকলেও আলোর ব্যবস্থা না থাকায় সমাজবিরোধীদের আড্ডা বসে বলেও অভিযোগ। এই বিষয়ে পুলিশ কাছে অভিযোগ জানানো হয়। যুবকের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।

হিন্দমোটের বিজেপি (BJP) নেতা স্থানীয় বাসিন্দা পঙ্কজ রায়ের অভিযোগ, প্রশাসন সতর্ক না হলে অসামাজিক কাজ বন্ধ হবে না। পুলিশ টহল বাড়ানোর দাবি করেন তিনি। তৃণমূলের (TMC) উত্তরপাড়ার কাউন্সিলর ইন্দ্রজিৎ ঘোষও অভিযোগ করেন, সন্ধে নামলেই হিন্দমোটর কারখানা এলাকায় নেশাখোরদের দৌরাত্ম্য বাড়ে। পুলিশের বাইক পেট্রলিং বাড়ার দাবি জানান তিনিও।

Related articles

ভেঙে দেওয়া হল কলকাতা পুরসভা, প্রশাসক স্মিতা

মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের ইস্তফার পরে এবার ভেঙে দেওয়া হল কলকাতা পুরসভা (KMC)। কলকাতা পুরসভার বর্তমান মিউনিসিপ্যাল...

অবশেষে রাজ্যে চালু ‘আয়ুষ্মান ভারত’, কী সুবিধা পাবেন বাংলার মানুষ? জানালেন মুখ্যমন্ত্রী

বাংলায় অবশেষে চালু হল কেন্দ্রের স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’। সোমবার (Monday) কেন্দ্রের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের পর দিল্লির...

চণ্ডীগড়ে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সম্মেলনে বিধানসভার স্পিকার রথীন্দ্র

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ)-এর ‘ইন্ডিয়া রিজিয়ন জোন-২, নর্থ জোন কনফারেন্সে’ যোগ দিতে চণ্ডীগড় সফরে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ...

যাদের বিরুদ্ধে লড়াই করে বিধায়ক-সাংসদ, তাদের জোটেই বিদ্রোহীরা!

বিজেপি আসলে পরিযায়ী। বিজেপি বাংলা-বিরোধী- উন্নয়ন বিরোধী। বিজেপি সাম্প্রদায়িক রাজনীতির মাথা বলে ভোটে প্রচার করে জিতে এসেছিলেন। এরপর...