Thursday, May 14, 2026

ফের আফগানিস্তানে ভ.য়াবহ ভূমিক.ম্প! লাফিয়ে বাড়ছে মৃ.তের সংখ্যা, আত.ঙ্কিত স্থানীয়রা  

Date:

Share post:

ভয়াবহ ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল আফগানিস্তান (Afghanisthan)। শনিবার দুপুরে আফগানিস্তানের পশ্চিমাংশ হেরাটে এই ভূমিকম্পের খবর পাওয়া গিয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৩। ঘটনার জেরে এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। পাশাপাশি আহত হয়েছেন কমপক্ষে ৭৮ জন। তবে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের পর ৫ বার আফটারশকও অনুভূত হয়েছে বলে খবর। ভূমিকম্পের কেন্দ্র ছিল পশ্চিম আফগানিস্তানের বৃহত্তম শহর হেরাট থেকে ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

এদিন ভূমিকম্পের জেরে যেমন সেখানকার অনেক বাড়িঘর ভেঙে পড়েছে। তেমনই কিছু এলাকায় ভূমিধসেরও খবর মিলেছে। ভূমিকম্প অনুভূত হতেই ওই সব এলাকার বাসিন্দারা বাড়ি-দোকান ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। পাশাপাশি মূল ভূমিকম্পের পর রিখটার স্কেলে ৫.৫, ৪.৭, ৬.৩, ৫.৯ এবং ৪.৬ তীব্রতার পাঁচটি আফটার শক অনুভূত হয়েছে বলে মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে। এদিকে, ভূমিকম্পের একাধিক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিয়োগুলিতে কম্পনের সময় আতঙ্কে বহু মানুষ বাড়িঘর ছেড়ে বাইরে দৌড়তে দেখা যায়। ঘটনার পরই আফগানিস্তানের বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কাজ শুরু করে।

হেরাটের স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, আমরা অফিসে ছিলাম। আচমকাই বিল্ডিং কাঁপতে শুরু করল। কিছু দেওয়ালের প্লাস্টার খসে পড়ল, দেওয়ালে ফাটলও দেখা গেল। আমরা বেরিয়ে চলে এসেছিলাম। চোখের সামনে কয়েকটি বিল্ডিং ভেঙে পড়তেও দেখলাম। গত বছরের জুন মাসে হেরাটে ভয়াবহ ভূমিকম্পের ঘটনা ঘটেছিল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৯। কম্পনের জেরে ১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। কয়েক হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছিল।

 

 

 

Related articles

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...