Friday, May 15, 2026

দেশের ভবিষ্যৎ নেতা অভিষেক: প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে বললেন রাজ্যপাল

Date:

Share post:

“অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশের ভবিষ্যৎ নেতা।” শনিবার দার্জিলিংয়ে তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করে এমনটাই জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল সাক্ষাৎ সেরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সেটাই জানালেন প্রতিনিধি দলের সদস্য সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি জানান, রাজ্যের দাবি যে ন্যায্য সেটাও এদিন মেনে নিয়েছেন রাজ্যপাল।

দীর্ঘ টানাপোড়েনের পর শনিবার দার্জিলিংয়ে তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তৃণমূলের এই ৩ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও সাংসদ মহুয়া মৈত্র। রাজ্যপাল সাক্ষাৎ সেরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কল্যাণবাবু বলেন, “রাজ্যপালকে আমরা বলেছি আমরা সৌজন্য সাক্ষাতে এসেছি। রাজ্যের ২১ লক্ষ মানুষ ১০০ দিনের কাজ করে টাকা পাননি। আমাদের মূল প্রতিনিধিদল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতায় রয়েছে। ৩০ জনের সেই দলে রয়েছেন ভুক্তভোগীরাও। তারা আপনার সঙ্গে দেখা করে তাদের দাবি দাওয়া জানাতে চায়। সঙ্গে ৫০ লক্ষ চিঠি আপনার হাতে তুলে দিতে চায় তারা।”

রাজ্যের প্রতিনিধিদের বক্তব্য শোনার পর রাজ্যপাল তৃণমূল নেতৃত্বকে জানান, তিনি খুব তাড়াতাড়ি কলকাতায় ফিরবেন ও তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন। তিনি এও জানিয়েছেন, রাজ্যের দাবিদাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে। তাঁদের ব্যখ্যায় তিনি সন্তুষ্ট। এব্যাপারে কেন্দ্রকে প্রয়োজনীয় দরবারও করবেন তিনি। তবে বকেয়া পরিশোধের মধ্যে রাজনৈতিক কোনও বাধা থাকলে তিনি নিরুপায়। এর পাশাপাশি ১০০ দিনের বকেয়া আদায়ে আন্দোলনরত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অনুযায়ী রাজ্যপাল বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেছেন রাজ্যপাল। তাঁকে আগামীর নেতা বলে উল্লেখ করেছেন।”

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...