Saturday, June 13, 2026

বাংলার বঞ্চিতদের পাশে থাকার বার্তা! অভিষেকের অবস্থান বিক্ষো.ভে সামিল অখিল ভারত হিন্দু মহাসভা

Date:

Share post:

একশো দিনের কাজ সহ একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্রের মোদি সরকার (Modi Govt)। আর তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্বে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে বাংলার বঞ্চিতরা। এবার একশো দিনের কাজের টাকা মিটিয়ে দেওয়ার দাবিতে বাংলার ‘বঞ্চিতদের’ পাশে দাঁড়াল অখিল ভারত হিন্দু মহাসভা (Akhil Bharat Hindu Mahasabha)। এর আগে পশ্চিমবঙ্গ দিবস নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjeee) ডাকা সর্বদল বৈঠকেও হাজির ছিল অখিল ভারত হিন্দু মহাসভা। আর সেই বৈঠকেই সংগঠনের রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী (Chandrachud Goshwami) নবান্নে বসে রাজ্যের পাশে থাকার বার্তা দিয়েছিলেন তিনি। আর সেকথা সত্যি করেই এদিন একশো দিনের কাজের টাকা আদায়ের জন্য বাংলার বঞ্চিত মানুষদের হাত শক্ত করল অখিল ভারত হিন্দু মহাসভা। শনিবার রাজভবনের বাইরে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অবস্থান বিক্ষোভ চলছে, তখন একশো দিনের কাজের টাকা মিটিয়ে দেওয়ার দাবিতে এবার রাজভবনের (Rajbhawan) সামনে হাজির অখিল ভারত হিন্দু মহাসভাও।

শনিবার দুপুরে রাজভবনের সামনে পৌঁছে যায় অখিল ভারত হিন্দু মহাসভার একটি প্রতিনিধিদল। একশো দিনের কাজের টাকার দাবিতে রাজ্য সরকারকে সমর্থন জানাতেই তাঁদের এই পদক্ষেপ বলে জানান সংগঠনের রাজ্য সভাপতি। চন্দ্রচূড় এদিন জানান, অবিলম্বে কেন্দ্রকে ঠিকা শ্রমিকদের হকের ১০০ দিনের কাজের টাকা মিটিয়ে দিতে হবে। এই আন্দোলনে রাজ্য সরকারকে সমর্থন জানাতেই রাজভবন চলো অভিযান অখিল ভারত হিন্দু মহাসভার। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধিদল বাংলার একশো দিনের কাজে ভুক্তভোগীদের নিয়ে দিল্লির দরবারে পৌঁছে যায়। কৃষিভবনে গিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করলেও কেন্দ্রীয় মন্ত্রীর দেখা মেলেনি। সেদিন কৃষিভবন থেকে অভিষেক-সহ তৃণমূলের গোটা প্রতিনিধিদলকে আটক করেছিল দিল্লি পুলিশ। এদিন এক বিবৃতিতে সেই ঘটনারও তীব্র নিন্দা জানিয়েছেন অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি চন্দ্রচূড়। তাঁর বক্তব্য, দিল্লিতে জনপ্রতিনিধিদের উপর পুলিশি নিগ্রহের নিন্দা করছে অখিল ভারত হিন্দু মহাসভা।

তবে অভিষেকের নেতৃত্বে অবস্থান বিক্ষোভে বাংলার বঞ্চিতরা রাজভবনের সামনে বিক্ষোভ দেখালেও পালিয়ে বেড়াচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যতদিন না তিনি রাজভবনে এসে পৌঁছচ্ছেন ততদিন পর্যন্ত অবস্থান মঞ্চেই বসে থাকার হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক। আর শনিবার বাংলার বঞ্চিতদের টাকা ফেরানোর দাবিতে অভিষেকের পাশেই দাঁড়াল অখিল ভারত হিন্দু মহাসভা।

 

 

 

 

Related articles

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...