Sunday, May 31, 2026

মৃ.ত্যুপুরী আফগানিস্তান! জোরালো ভূ.মিকম্পে নিশ্চিহ্ন ১২ গ্রাম, মৃ.তের সংখ্যা ১০ গুণ বাড়ার আ.শঙ্কা

Date:

Share post:

আফগানিস্তানে (Afghanistan) ভয়াবহ ভূমিকম্পের (Earthquake) জেরে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ পাওয়া খবর অনুযায়ী, মৃতের সংখ্যা ইতিমধ্যে ২ হাজারের গণ্ডি টপকেছে। শনিবার আফগানিস্তানে অল্প সময়ের ব্যবধানে পর পর তিনবার কম্পন অনুভূত হয়। তবে প্রাথমিকভাবে রাষ্ট্রপুঞ্জের পক্ষ থেকে ৩২০ জনের মৃত্যুর কথা ঘোষণা করা হয়েছিল। কিন্তু রবিবার সকালে সরকারিভাবে ঘোষণা করা হয় মৃতের সংখ্যা বর্তমানে ২ হাজার ছাড়িয়ে গিয়েছে। তবে মৃতের সংখ্যা ১০ গুণ বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। এখনও ধ্বংসস্তূপের নীচে আটকে বহু মানুষ।

শনিবার স্থানীয় সময় দুপুর ১২টা ১১ মিনিটে প্রথম কম্পন অনুভূত হয় আফগানিস্তানের পশ্চিম প্রদেশের হেরাটে। ভূমিকম্পের পরে পাঁচটি ‘আফটার শক’ অনুভূত হয় স্থানীয়দের। প্রথম কম্পনের তীব্রতা ছিল ৬.১। তার ঠিক ৮ মিনিট পর অর্থাৎ ১২টা ১৯ মিনিটে দ্বিতীয় কম্পন অনুভূত হয়। এই কম্পনের তীব্রতা ছিল ৫.৬। এই দুটি কম্পনের পর আরও একটি কম্পন অনুভূত হয়। বিধ্বংসী ভূমিকম্পের জেরে মুহুর্মুহু ভেঙে পড়েছে একাধিক ঘরবাড়ি, বহুতল। পাশাপাশি ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল জারি রয়েছে আফগানিস্তান জুড়ে। যত সময় এগিয়েছে জমতে শুরু করেছে লাশের পাহাড়।

রবিবার সকালে তালিবানি মুখপাত্রর তরফে জানানো হয়েছে ভূমিকম্পে মৃতের সংখ্যা ১০০০ এর গণ্ডি ছাড়িয়ে ২০০০ পেরিয়েছে। অন্যদিকে, ভূমিকম্পের তীব্রতায় ধ্বংস হয়ে গিয়েছে কমপক্ষে ১২ গ্রাম। ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু হয়েছে হাজার হাজার মানুষের।

 

 

 

Related articles

IPL Final: বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সুবিধা আরসিবির! খেতাব জিতলেই মোটা অঙ্কের পুরস্কার

রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের মেগা ফাইনাল(IPL 2026 Final) । খেতাব ধরে রাখার লড়াইয়ে নামছে আরসিবি( Royal Challengers...

বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণসামগ্রী, গ্রেফতার পূর্বস্থলী উত্তরের প্রাক্তন বিধায়ক 

ত্রাণ থেকে বাচ্চাদের খেলার ফুটবল, পূর্বস্থলী উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের (Tapan Chatterjee) বাড়ি থেকে উদ্ধার হওয়া...

‘ইন্দির ঠাকরুন ও দুর্গা’, উৎপল সিনহার কলম

" বুড়ি চোখ মেলিয়া ফ্যালফ্যাল করিয়া মুখের দিকে চাহিয়াই রহিল, তাহার মুখে কোনো উত্তর শুনা গেল না। ফণী...

অভিষেকের উপর হামলার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত কল্যাণ 

সোনারপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর হওয়া হামলার প্রতিবাদ করতে গিয়ে রবিবার হুগলির...