Saturday, May 16, 2026

আরজি করের অধ্যক্ষ পদে ফের সন্দীপ, রোগী কল্যাণ সমিতির দায়িত্বে সুদীপ্ত

Date:

Share post:

ফের আরজিকর মেডিক্যাল কলেজের (R G Kar Medical College) অধ্যক্ষ পদে ফেরানো হল সন্দীপ ঘোষকে (Sandip Ghosh)। রদবদল হয়েছে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদেও। ডা: শান্তনু সেনের (Shantanu Sen) জায়গায় সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে ডা: সুদীপ্ত রায়কে (Sudipto Ray)।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) বিদেশ‌ সফরে যাওয়ার আগেই অধ্যক্ষ সন্দীপ ঘোষের বদলি নির্দেশিকা জারি হয়। সেই পদে আনা হয় বারাসাত মেডিক্যাল কলেজের মানস বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু সন্দীপ ঘোষের বদলির বিরোধিতা করে বিক্ষোভ দেখান সন্দীপ-অনুগামীরা। এমনকী, নতুন অধ্যক্ষ মানস বন্দ্যোপাধ্যায় কার্যালয়ে ঢুকতে বাধা পান। বিদেশ সফরে থাকাকালীনই এই টানাপোড়েনের কথা কানে যায় মুখ্যমন্ত্রীর। তিনি ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে বিষয়টি মিটিয়ে নিতে বলেন। ডা: শান্তনু সেন, ডা: সুদীপ্ত রায় বারবার আরজি করে যান। অবশেষে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

কিন্তু সোমবার হঠাৎই একটি নির্দেশিকা জারি করে স্বাস্থ্যভবন জানায়, আরজি করের (R G Kar Medical College) অধ্যক্ষ হিসেবে সন্দীপ ঘোষকেই ফেরানো হচ্ছে। মানস বন্দ্যোপাধ্যায় ফিরে গেলেন পুরনো জায়গা বারাসত মেডিক্যাল কলেজে।

এর পাশাপাশি বদল হয়েছে আরজি করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদেও। শান্তনু সেনের জায়গায় নতুন চেয়ারম্যান হয়েছেন বর্ষীয়ান চিকিৎসক সুদীপ্ত রায়।

Related articles

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...

জয়ের কৃতিত্ব ‘মহাগুরু’কে দিলেন মুখ্যমন্ত্রী, শুভেন্দুকে দরাজ সার্টিফিকেট মিঠুনের

শনিবার থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জেলা সফর। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে প্রশাসনিক...

সঙ্কটের মধ্যেই শুল্ক বাড়ল পেট্রোলের, ডিজেল-বিমানের জ্বালানির রফতানি করে ছাড়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। দেশে দেশে জ্বালানি সঙ্কট। এই পরিস্থিতিতে ভারতে জ্বালানি রফতানির ক্ষেত্রে...