Friday, May 15, 2026

আহমেদাবাদ পৌঁছে অনুশীলনে গিল : রিপোর্ট

Date:

Share post:

চেন্নাই থেকে ইতিমধ্যে আহমেদাবাদ এসে পৌঁছেছেন শুভমন গিল। বৃহস্পতিবার সকালে আহমেদাবাদ আসেন গিল। আর সূত্রের খবর আহমেদাবাদ প‍ৌঁছে অনুশীলনে নেমে পড়েছেন ভারতীয় দলের এই তরুণ ক্রিকেটার। দীর্ঘক্ষণ নেটে ব‍্যাট হাতে অনুশীলন করেন তিনি। বিশ্বকাপ শুরুর আগে ডেঙ্গিতে আক্রান্ত হন শুভমন। খেলতে পারেননি অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান ম‍্যাচ। এমনকি প্লেটলেট কমে যাওয়ায় হাসপাতালেও ভর্তি করানো হয়েছিল গিলকে।

আগামি শনিবার ভারত-পাকিস্তান ম‍্যাচ। সেই ম‍্যাচের আগে ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন জাগে পাকিস্তানের বিরুদ্ধে শুভমন খেলবেন কিনা? আর তার মধ‍্যেই অনুশীলনে দেখা গেল ভারতীয় তরুণ ওপেনারকে। জানা যাচ্ছে, বৃহস্পতিবার ভরদুপুরে আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রায় ঘণ্টাখানেক অনুশীলন করেন তরুণ ওপেনার। ব্যাটিংয়ের পাশাপাশি বেশ কিছুক্ষণ ফিল্ডিংও করতে দেখা যায় তাঁকে। সূত্রের খবর, গিলের অনুশীলনের জন্য কয়েক জন নেট বোলারকে ডাকা হয়েছিল। সেই সঙ্গে ছিলেন থ্রো ডাউন স্পেশালিস্টও।

এদিন প্রথমে ব্যাট হাতে বেশ কিছুক্ষণ অনুশীলন করেন শুভমন। তারপর ফিল্ডিং করতেও দেখা যায় তাঁকে। এবং তাতেই মনে করা হচ্ছে, পুরোপুরি ম্যাচ ফিট হওয়ার দিকে দ্রুত এগোচ্ছেন তরুণ ওপেনার। এখন দেখার পাকিস্তানের বিরুদ্ধে নামতে পারেন কিনা তিনি।

আরও পড়ুন:পাকিস্তান ম‍্যাচের আগে আহমেদাবাদ পৌঁছালেন শুভমন গিল : সূত্র

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...