Saturday, May 16, 2026

পুজোয় ভাসবে কি বাংলা? মহালয়ার কয়েক ঘণ্টা আগে আবহাওয়ার বদল!

Date:

Share post:

রাত পোহালেই মহালয়া (Mahalaya)। আপাতত ঝলমলে আকাশের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস (Weather Department)। তাই পিতৃপক্ষের শেষ দিনে বৃষ্টি হবে না। ভোর রাত থেকে তর্পণ শুরু হবে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী, ২৬ আশ্বিন (শুক্রবার, ১৩ অক্টোবর) রাত ৯ টা ৫২ মিনিট থেকে অমাবস্যা শুরু হচ্ছে। ২৭ আশ্বিন (শনিবার, ১৪ অক্টোবর) রাত ১১ টা ২৫ মিনিট পর্যন্ত অমাবস্যা থাকবে। গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী, ২৫ আশ্বিন (শুক্রবার, ১৩ অক্টোবর) রাত ৯ টা ২৬ মিনিট ১০ সেকেন্ড থেকে অমাবস্যা শুরু হচ্ছে। ২৬ আশ্বিন (শনিবার, ১৪ অক্টোবর) রাত ১০টা ৪৯ মিনিট ৪৪ সেকেন্ড পর্যন্ত অমাবস্যা থাকবে। তাই কাল সারাদিন গঙ্গার ঘাটে ঘাটে ভিড় লেগেই থাকবে। মেঘলা আকাশ বা বৃষ্টির জন্য খুব একটা চিন্তা করতে হবে না বলছেন হাওয়া অফিসের কর্তারা। তবে কেমন কাটবে পুজো সেটা নিয়ে এখনই নিশ্চিন্ত হওয়ার উপায় নেই। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং হিমালয় সংলগ্ন পার্বত্য পশ্চিমবঙ্গের কিছু অংশ থেকে বিদায় নিল বর্ষা। যদিও পুজোর দিনে বৃষ্টির উঁকি ঝুঁকি থাকবে।

হাওয়া অফিস বলছে মহালয়ার পর থেকে আকাশ মোটামুটি পরিষ্কারই থাকবে বলে পূর্বাভাস। আগামী ১৭ থেকে ২০ অক্টোবর অর্থাৎ ষষ্ঠী পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আংশিক মেঘলা আকাশ থাকবে। সপ্তমী এবং অষ্টমীতে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই। তবে নবমী এবং দশমীতে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা ভাসতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পুজোর কদিন উত্তরবঙ্গে আবহাওয়া শুষ্ক থাকবে বলেই পূর্বাভাস।

Related articles

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...