Thursday, May 14, 2026

জাগো বাংলার উৎসব সংখ্যা প্রকাশ মমতার, নজরুলমঞ্চে অভিষেক

Date:

Share post:

প্রতি বছরের মতো এবারও মহালয়ার শুভদিনে জাগো বাংলার শারদ সংখ্যা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে অন্যান্যবার সশরীরে উপস্থিত থাকলেও এবার অসুস্থতার জেরে ভার্চুয়ালি জাগো বাংলার শারদ সংখ্যা উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। শারদসংখ্যার পাশাপাশি এদিন নিজের লেখা কাব্যগ্রন্থ ‘কবিতা’ প্রকাশ করেন তিনি। শনিবার নজরুল মঞ্চে জাগো বাংলার শারদ সংখ্যা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একঝাঁক তৃণমূল নেতা-নেত্রীরা।

শারদ সংখ্যা প্রকাশ অনুষ্ঠানে এদিন ভার্চুয়ালি উপস্থিত হয়ে রাজ্যবাসীকে শারদীয়ার শুভেচ্ছা জানানোর পাশাপাশি, অনুষ্ঠানে উপস্থিত হতে না পাওয়ার জন্য দুঃখপ্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, “আমি নিজেই যেতাম। কিন্তু পায়ের সমস্যার জন্য আমি উপস্থিত হতে পারলাম না। একটা বড় ইনফেকশন হয়েছে। তা সামলাতে আই ভি ইনজেকশন দেওয়া হয়েছে। কিছু দিনের মধ্যেই এটা পুরোপুরি সেরে উঠবে। যদিও আমি নিজে এখন মানসিক ও শারীরিক ভাবে বেশ সুস্থ।” এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “জাগো বাংলার পুরো টিমকে আমার অভিনন্দন। নিয়ম করে এরা প্রতিদিন মানুষের কাছে খবরটা পৌঁছে দেয়। সকলকে অনুরোধ করব পুজোর স্টলগুলিতে জাগো বাংলার উৎসব সংখ্যা রাখুন।” এছাড়াও বিশ্ব বাংলার লোগো প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি যখন বিশ্ব বাংলার লোগো করেছিলাম তখন ভাবিনি এটা সারা বিষবে স্বীকৃতি পাবে।”

একইসঙ্গে পুজোর কয়েকটা দিন শান্তিতে সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে চলার বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “সকলকে অনুরোধ করব এই সময়ে কোনও প্ররোচনায় পা দেবেন না। শান্তিপূর্ণভাবে পুজো কাটান। পুলিশকে কাজ করতে সাহায্য করুন। কয়েকটা লোক কী বলল, না বলল, তাদের এড়িয়ে চলাই ভালো।”

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...