Friday, June 5, 2026

“ভুলত্রুটি শুধরে দেন অভিষেক”! উৎসব সংখ্যা প্রকাশে জাগো বাংলার অভিজ্ঞতা শোনালেন কুণাল

Date:

Share post:

প্রতি বছরের মতো এবারও মহালয়ার দিন তৃণমূলের মুখপত্র জাগো বাংলা উৎসব সংখ্যা প্রকাশ হল। শারীরিক অসুস্থতার জন্য এবার ভার্চুয়ালি উৎসব সংখ্যা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নজরুল মঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ছিলেন সাংসদ, বিধায়ক, মন্ত্রী থেকে শুরু করে জনপ্রতিনিধি ও নেতা-নেত্রীরা। গোটা নজরুল মঞ্চ ভরিয়েছিলেন দলের সাধারণ কর্মী-সমর্থকরা।

গোটা অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। জাগো বাংলায় কাজ নিয়ে গিয়ে নজরুল মঞ্চে সকলের সঙ্গে নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন কুণাল। সঞ্চালনের ফাঁকেই তিনি বললেন, “মমতাদির নেতৃত্বে আমাদের সবকিছু। একটা ভুল বেরলে সর্বনাশ। আর রাত পর্যন্ত ভুলত্রুটি শুধরে যিনি দেন, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর নেতৃত্বে একটা টিম কাজ করছে।” পাশাপাশি, পার্টির কথা, নেতৃত্বের নির্দেশ, কর্মসূচি আরও বেশি বেশি করে সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য কলকাতা ও তার চারপাশের জেলাগুলির পুরসভার কাউন্সিলররা আর্জি জানান কুণাল। পুজোয় জাগো বাংলার স্টল দেওয়ার কথাও বলেন তিনি।

আরও পড়ুন- সুরেলা আমেজে ‘জাগোবাংলা’র উৎসব সংখ্যা প্রকাশ: ভার্চুয়াল মাধ্যমে মুখ্যমন্ত্রী, মঞ্চে অভিষেক

 

 

Related articles

দফতর বন্টনের দিন হঠাৎ দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর! কারণ ঘিরে কৌতুহল 

শুক্রবার সকাল পর্যন্ত মনে করা হচ্ছিল আজই রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টন (Distribution of Portfolios to Ministers) হবে, কিন্তু...

১.১০ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি, পরিবেশ রক্ষায় পশ্চিমবঙ্গকে শীর্ষে নিয়ে যাওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর 

বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) উপলক্ষ্যে শুক্রবার সকালে নলবনে 'একটি গাছ মায়ের নামে' কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষরোপণ...

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...