Sunday, June 7, 2026

অ.গ্নিবীরের মৃ.ত্যুতে ভ্যানিশ ‘গার্ড অফ অনার’! দে.হ ফিরল বেসরকারি অ্যাম্বুল্যান্সে

Date:

Share post:

মোদি সরকার (Modi Government)ঘটা করে ভারতীয় সেনায় অগ্নিপথ (Agnipath)প্রকল্পের ঘোষণা করেছিলেন। কিন্তু সেই ‘অগ্নিবীর’দের কোনও সম্মান নেই ভারতীয় সেনায় (Indian Army)। না হল সীমান্তে কর্তব্যরত এক সেনা জওয়ানের মৃত্যুর পরও তাঁকে গার্ড অফ অনার দেওয়া হল না? মৃত জওয়ানের নাম অমৃতপাল সিং (Amritpal Singh)। তিনি ছিলেন ভারতীয় সেনাবাহিনীর ‘অগ্নিবীর’। তাঁর মৃত্যুর পর কাশ্মীরের রাজৌরি সেক্টর থেকে পাঞ্জাবে ওই জওয়ানের বাড়িতে তাঁর দেহ পাঠানো হয়েছে অতি সাধারণ বেসরকারি অ্যাম্বুল্যান্সে। দেওয়া হয়নি ‘গার্ড অফ অনার’ (Guard of Honour)। এরপরই বাড়ছে বিতর্ক।

ভারতীয় সেনার অগ্নিপথ প্রকল্প অনুযায়ী অগ্নিবীরদের সেনাবাহিনীতে নিয়োগ করা হয় কেবল চার বছরের জন্য। তবে তাঁরা মেয়াদ শেষে পেনশন পান না। এককালীন ১১.৭১ লক্ষ টাকা দেওয়া হয় বটে কিন্তু এই ঘোষণার পর থেকেই বেড়েছে বিতর্ক। এই প্রকল্পটি নিয়ে শুরু থেকেই সমালোচিত হয়েছিল কেন্দ্র। আর সেই অগ্নিবীরকে সেনা সেলামটুকু দেওয়া হল না! জওয়ানের পরিবার জানতে চেয়েছেন, অগ্নিবীর বলেই কি তরুণ জওয়ানের দেশসেবার কোনও মূল্য নেই ? সেনা সূত্রে খবর, পুঞ্চ সেক্টরে জম্মু অ্যান্ড কাশ্মীর রাইফেলে কাজ করতেন অমৃতপাল। শনিবার সন্ধ্যায় ওই অগ্নিবীরের মৃত্যুর কথা জানিয়ে একটি ব্যাখ্যা দেয় ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস। বেসরকারি অ্যাম্বুল্যান্সে ওই জওয়ানের দেহ পাঠানো নিয়ে ক্ষোভ বাড়ছে। যদিও ইন্ডিয়ান আর্মি বলছে সবটাই নাকি রীতি মেনে হয়েছে। ঘটনার সমালোচনায় সরব পাঞ্জাবের মুখ্যমন্ত্রী।

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...