Friday, April 24, 2026

স্যোশাল মিডিয়ায় দেওয়া যাবে না অভিযোগকারিণীর ছবি! ‘ধর্ষ.ক’কে জামিন দিয়ে নির্দেশ বিচারপতির

Date:

Share post:

শর্ত দিয়ে ধর্ষককে মুক্তি দিল এলাহাবাদ হাই কোর্ট (Allahabad High Court)। স্পষ্ট নির্দেশ “জেল থেকে ছাড়া পেয়ে সমাজমাধ্যমে অভিযোগকারিণীর ছবি দেবেন না। ফেসবুক, হোয়াট্‌সঅ্যাপের প্রোফাইল পিকচার বা ডিপি বদল করবেন না অভিযোগকারিণীর ছবি দিন।“ ধর্ষণে অভিযুক্ত যুবকের জামিন মঞ্জুর করে এই নির্দেশ দিলেন বিচারপতি।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং গোপন মুহূর্তের ছবি-ভিডিও দিয়ে ব্ল্যাকমেলের অভিযোগ নিয়ে প্রেমিকের বিরুদ্ধে মামলা করেন এক তরুণী। অভিযোগ ছিল, ২০১৯ সাল পর্যন্ত দীর্ঘ সময় ওই যুবকের সঙ্গে সম্পর্কে ছিলেন বছর কুড়ির ওই তরুণী। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস শুধু নয়, তরুণীকে শারীরিক এবং মানসিক ভাবে দিনের পর দিন হেনস্থা করেছেন। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের হয়। তাঁকে গ্রেফতার করার পরেই মিথ্যে অভিযোগের পাল্টা মামলা করেন অভিযুক্তও। অভিযুক্তর জামিনের বিরোধিতা করেন তরুণীর পক্ষের আইনজীবী।

শেষ পর্যন্ত অবশ্য অভিযুক্ত জামিন পান। যেহেতু ওই যুবকের অপরাধের কোনও ইতিহাস নেই, সেই কারণেই তাঁকে সুযোগ দেওয়া হচ্ছে- পর্যবেক্ষণে জানায় আদালত (Allahabad High Court)। কিন্তু সেখানে বেশ কয়েকটি শর্ত দেওয়া হয়। বিচারপতি মহম্মদ ফৈয়জ আলম খান জানান, শর্ত না মানলে জামিন খারিজ হয়ে যাবে। একই সঙ্গে মুক্তির পর অভিযোগকারিণীর সঙ্গে কোনও ভাবেই অভিযুক্ত যোগাযোগ করতে না পারেন তার নির্দেশও দিয়েছেন বিচারপতি। শারীরিক ভাবে অথবা অনলাইনে তাঁদের সঙ্গে কথাবার্তা বলার কোনও চেষ্টা করলে জামিন খারিজ হয়ে যাবে। এমনকী, অভিযোগকারিণীর কোনও আত্মীয়-পরিজনের সঙ্গেও যোগাযোগ করতে পারবেন না অভিযুক্ত।

Related articles

মোথাবাড়ি কাণ্ডে চার্জশিট জমার সুপ্রিম নির্দেশ, সময় চাইল NIA

মালদহের মোথাবাড়ি (Mothabari in Malda) কাণ্ডে শুক্রবার এনআইকে (NIA) চার্জশিট জমা দিতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)।...

মানুষের বিরুদ্ধের খেলবে রোবট! তাক লাগিয়ে দিল সোনির এআই ‘এস’

বর্তমান সময়ে বিশ্ব জুড়ে বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) বা এআই-র দাপট। ব্যতিক্রম নয় খেলাধুলার দুনিয়ায়। বর্তমানে মাঠে...

নেশার টানে মদের দোকানে, রোদ উপেক্ষা করে সকাল থেকে সুরাপ্রেমীদের লম্বা লাইন 

চারদিন বন্ধ থাকার পর অবশেষে কলকাতায় খুলল মদের দোকান। শুক্রবার সকাল থেকেই লম্বা লাইন সুরাপ্রেমীদের। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও...

IPL: মুম্বই ইন্ডিয়ান্সের পারফরম্যান্সে হতাশ আকাশ, নেতৃত্ব হারাচ্ছেন হার্দিক?

পাঁচ বারের চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) পারফরফরম্যান্স তলানিতে, চলতি মরশুমে মুম্বইয়ের ধারাবাহিকতার অভাব প্রকট। সেইসঙ্গে হার্দিক...