Wednesday, June 3, 2026

পুজোর মুখেই নকশালবাড়িতে ভ.য়াবহ অ.গ্নিকাণ্ড! পু.ড়ে ছাই গোটা বাজার, মাথায় হাত ব্যবসায়ীদের

Date:

Share post:

পুজোর (Durga Pujo) আগে ভয়াবহ অগ্নিকাণ্ড (Massive Fire) শিলিগুড়ির (Siliguri) নকশালবাড়িতে (Malshalbari)। তীব্র আগুনে প্রায় পুড়ে খাক হয়ে গিয়েছে গোটা বাজার। নকশালবাড়ির চৌরঙ্গী বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৩০টি দোকান পুরোপুরিভাবে পুড়ে গিয়েছে বলে খবর। ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুজোর মুখে এই ধরনের বিপর্যয়ে রীতিমতো দিশেহারা ওই বাজারের ব্যবসায়ীরা। রবিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দার্জিলিং জেলার নকশালবাড়ি চৌরঙ্গী বাজারে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলবাহিনী।

নকশালবাড়ির চৌরঙ্গী বাজারে রবিবার রাত ৯টা নাগাদ আচমকাই আগুন লাগে। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। কিছুক্ষণের মধ্যে সমস্ত বাজারে ছড়িয়ে পড়ে আগুন। খবর দেওয়া হয় দমকলে। তখন দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। কিন্তু তা দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে অনেক সময় লেগে যায়। এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন জেলা তৃণমূলের সভাপতি পাপিয়া ঘোষ। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন। তবে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এর জেরে পুজোর আগে মাথায় হাত ব্যবসায়ীদের। তবে কী থেকে এই আগুন লাগল, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করছে দমকল।

 

 

 

 

 

Related articles

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...